হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৫তম বিবাহ বার্ষিকীতে ‘উপহার’ হিসেবে ডিভোর্স নোটিশ পেয়েছিলেন সেলিনা জেটলি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন


মুম্বাই, ১৫ জানুয়ারি – বলিউডের পর্দা থেকে দূরে থাকলেও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে আবারও আলোচনায় অভিনেত্রী সেলিনা জেটলি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি জানিয়েছেন, বিয়ের ১৫তম বার্ষিকীতে স্বামীর কাছ থেকে ‘উপহার’ হিসেবে পেয়েছিলেন বিবাহবিচ্ছেদের নোটিশ।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে সেলিনা জানান, স্বামী পিটার হাগের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হবেন—তা তিনি কল্পনাও করেননি। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে বিবাহবার্ষিকীর দিন পিটার তাকে জানান বিশেষ উপহার কিনতে কাছের একটি পোস্ট অফিসে যাবেন। নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে সেখানে নিয়ে যান তিনি। কিন্তু সেখানে গয়না বা স্মারকের বদলে সেলিনার হাতে তুলে দেওয়া হয় ডিভোর্সের আইনি নোটিশ।

আরও পড়ুন

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

পোস্টে অভিনেত্রী আরও লেখেন, বিচ্ছেদের পর অস্ট্রিয়া ছাড়ার সেই রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় তাকে। তার দাবি, ২০২৫ সালের ১১ অক্টোবর রাত ১টার দিকে সন্তানদের নিরাপত্তা ও নিজের মর্যাদা রক্ষার তাগিদে প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে অস্ট্রিয়া ত্যাগ করতে বাধ্য হন তিনি। তখন তার ব্যাংক অ্যাকাউন্টে সামান্য অর্থই ছিল, সেই সম্বল নিয়েই তিনি ভারতে ফিরে আসেন।

সেলিনার অভিযোগ, বিয়ের আগেই ২০০৪ সালে কেনা তার নিজস্ব সম্পত্তির ওপরও স্বামী দাবি করেছেন। এছাড়া আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিন সন্তানের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্তানদের ‘ব্রেনওয়াশ’ ও ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনের এই সংকটের মধ্যেই সন্তানদের কাছে ফেরার আকুলতা প্রকাশ করে সেলিনা বলেন, তার লড়াই এখন নিজের অধিকারের পাশাপাশি সন্তানদের সঙ্গে পুনর্মিলনের।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৫তম বিবাহ বার্ষিকীতে ‘উপহার’ হিসেবে ডিভোর্স নোটিশ পেয়েছিলেন সেলিনা জেটলি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৫তম বিবাহ বার্ষিকীতে ‘উপহার’ হিসেবে ডিভোর্স নোটিশ পেয়েছিলেন সেলিনা জেটলি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৫ জানুয়ারি – বলিউডের পর্দা থেকে দূরে থাকলেও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে আবারও আলোচনায় অভিনেত্রী সেলিনা জেটলি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি জানিয়েছেন, বিয়ের ১৫তম বার্ষিকীতে স্বামীর কাছ থেকে ‘উপহার’ হিসেবে পেয়েছিলেন বিবাহবিচ্ছেদের নোটিশ।সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে সেলিনা জানান, স্বামী পিটার হাগের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হবেন—তা তিনি কল্পনাও করেননি। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে বিবাহবার্ষিকীর দিন পিটার তাকে জানান বিশেষ উপহার কিনতে কাছের একটি পোস্ট অফিসে যাবেন। নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে সেখানে নিয়ে যান তিনি। কিন্তু সেখানে গয়না বা স্মারকের বদলে সেলিনার হাতে তুলে দেওয়া হয় ডিভোর্সের আইনি নোটিশ।পোস্টে অভিনেত্রী আরও লেখেন, বিচ্ছেদের পর অস্ট্রিয়া ছাড়ার সেই রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় তাকে। তার দাবি, ২০২৫ সালের ১১ অক্টোবর রাত ১টার দিকে সন্তানদের নিরাপত্তা ও নিজের মর্যাদা রক্ষার তাগিদে প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে অস্ট্রিয়া ত্যাগ করতে বাধ্য হন তিনি। তখন তার ব্যাংক অ্যাকাউন্টে সামান্য অর্থই ছিল, সেই সম্বল নিয়েই তিনি ভারতে ফিরে আসেন।সেলিনার অভিযোগ, বিয়ের আগেই ২০০৪ সালে কেনা তার নিজস্ব সম্পত্তির ওপরও স্বামী দাবি করেছেন। এছাড়া আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিন সন্তানের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্তানদের ‘ব্রেনওয়াশ’ ও ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন অভিনেত্রী।ব্যক্তিগত জীবনের এই সংকটের মধ্যেই সন্তানদের কাছে ফেরার আকুলতা প্রকাশ করে সেলিনা বলেন, তার লড়াই এখন নিজের অধিকারের পাশাপাশি সন্তানদের সঙ্গে পুনর্মিলনের। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×