হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শর্তসাপেক্ষে শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১০:১২ অপরাহ্ন


ঢাকা, ১৫ জানুয়ারি – ক্রিকেটাররা শর্তসাপেক্ষে আগামীকাল শুক্রবার থেকেই আবার খেলায় ফিরতে চায়। তবে খেলায় ফেরার আগে তারা কিছু শর্ত দিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

আরও পড়ুন

সাগর-রুনি হত্যা মামলা: উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিলেন হাই কোর্ট

বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, বাংলাদেশ ক্রিকেটের বর্তমান জটিল পরিস্থিতি নিয়ে ক্রিকেটারদের মধ্যে আলোচনা চলছিল। আলোচনায় তারা বুঝতে পেরেছেন, নারী জাতীয় দল এখন নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল বর্তমানে বিশ্বকাপে অংশ নিচ্ছে। সব ধরনের খেলা বন্ধ থাকলে এসব দলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিপিএলকেও তারা খুব গুরুত্বপূর্ণ মনে করেন। ক্রিকেটের সামগ্রিক স্বার্থের কথা বিবেচনা করেই আগের সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করেছেন।

কোয়াব আরও জানায়, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে, সেই সময় তারা দিতে চান। তবে তারা আশা করছেন, এই প্রক্রিয়া চলমান থাকবে।

একই সঙ্গে কোয়াব বলেছে, পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। তাই তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন—এমন প্রত্যাশা ক্রিকেটারদের।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শর্তসাপেক্ষে শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শর্তসাপেক্ষে শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ জানুয়ারি – ক্রিকেটাররা শর্তসাপেক্ষে আগামীকাল শুক্রবার থেকেই আবার খেলায় ফিরতে চায়। তবে খেলায় ফেরার আগে তারা কিছু শর্ত দিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, বাংলাদেশ ক্রিকেটের বর্তমান জটিল পরিস্থিতি নিয়ে ক্রিকেটারদের মধ্যে আলোচনা চলছিল। আলোচনায় তারা বুঝতে পেরেছেন, নারী জাতীয় দল এখন নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল বর্তমানে বিশ্বকাপে অংশ নিচ্ছে। সব ধরনের খেলা বন্ধ থাকলে এসব দলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিপিএলকেও তারা খুব গুরুত্বপূর্ণ মনে করেন। ক্রিকেটের সামগ্রিক স্বার্থের কথা বিবেচনা করেই আগের সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করেছেন।কোয়াব আরও জানায়, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে, সেই সময় তারা দিতে চান। তবে তারা আশা করছেন, এই প্রক্রিয়া চলমান থাকবে।একই সঙ্গে কোয়াব বলেছে, পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। তাই তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন—এমন প্রত্যাশা ক্রিকেটারদের। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×