হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে লড়বে এনসিপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন


ঢাকা, ১৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতার ঘোষণা দেওয়া হয়েছে। এই সমঝোতায় ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানানো হয়। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ৩০টি আসনে নির্বাচন করবে।

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আরও পড়ুন

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

তিনি বলেন, আসন সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে নির্বাচন করবে।

তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা এবং খেলাফত আন্দোলনের আসনসংক্রান্ত বিষয়গুলো এখনো চূড়ান্ত করা যায়নি।

এদিকে, এনসিপির জন্য ৩০টি আসনের ঘোষণা এলেও এখন পর্যন্ত ২৭টি আসনের তথ্য পাওয়া গেছে। এসব আসনের মধ্যে রয়েছে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী), দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী), রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া), কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট), নাটোর-৩ (সিংড়া), সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর), পিরোজপুর-৩ (মঠবাড়িয়া), টাঙ্গাইল-৩ (ঘাটাইল), ময়মনসিংহ-১১ (ভালুকা) এবং মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী)।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে লড়বে এনসিপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে লড়বে এনসিপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতার ঘোষণা দেওয়া হয়েছে। এই সমঝোতায় ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানানো হয়। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ৩০টি আসনে নির্বাচন করবে।গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।তিনি বলেন, আসন সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে নির্বাচন করবে।তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা এবং খেলাফত আন্দোলনের আসনসংক্রান্ত বিষয়গুলো এখনো চূড়ান্ত করা যায়নি।এদিকে, এনসিপির জন্য ৩০টি আসনের ঘোষণা এলেও এখন পর্যন্ত ২৭টি আসনের তথ্য পাওয়া গেছে। এসব আসনের মধ্যে রয়েছে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী), দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী), রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া), কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট), নাটোর-৩ (সিংড়া), সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর), পিরোজপুর-৩ (মঠবাড়িয়া), টাঙ্গাইল-৩ (ঘাটাইল), ময়মনসিংহ-১১ (ভালুকা) এবং মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী)। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×