ঢাকা, ১৬ জানুয়ারি – ব্যাটিং আর বোলিং—দুই দিকেই দারুণ শুরু করেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রাম রয়্যালসের কাছে ৫ উইকেটে হেরে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে প্রথমবার অংশ নেওয়া নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির।
শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে নোয়াখালী মাত্র ১২৬ রান তুলতে পারে। সেই রান তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় চট্টগ্রাম। মাত্র ২৯ রানের মধ্যেই নোয়াখালী তুলে নেয় তাদের ৪ উইকেট। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই কোনো রান না করেই মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে দেন হাসান মাহমুদ।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
এরপর সদ্য দলে যোগ দেওয়া পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসও বেশি দূর যেতে পারেননি। তিনি ৭ রান করে আউট হন। দলীয় ১১ রানে দ্বিতীয় উইকেট হারায় চট্টগ্রাম, যেখানে উইকেটটি নেন আরেক পাকিস্তানি ইহসানউল্লাহ। ইহসানের বোলিংয়ে আবারও বিপদে পড়ে রয়্যালস। মাহফিজুল ইসলাম কোনো রান না করেই ফিরলে ২৩ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম।
দলীয় ২৯ রানে সাব্বির হোসেন ফিরিয়ে দেন নাইম শেখকে, যিনি ৭ বলে ১৮ রান করেছিলেন। এতে চতুর্থ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে চট্টগ্রাম। তখন নোয়াখালীর জয়ের স্বপ্ন জেগে ওঠে, সঙ্গে টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনাও।
তবে এরপর ৪০ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে চাপ সামাল দেন হাসান নওয়াজ ও অধিনায়ক শেখ মেহেদী হাসান। দলীয় ৬৯ রানে জহির খানের বলে ১১ রান করা হাসান নওয়াজ আউট হন। তখনও ৫ উইকেট পড়ে যায় চট্টগ্রামের।
এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬




মন্তব্য করুন