হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ ‘ভিত্তিহীন’, আইসিজেতে দাবি মায়ানমারের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন


নেপিডো, ১৬ জানুয়ারি – রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে মায়ানমার। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দেশটি জানায়, রাখাইন রাজ্যে পরিচালিত অভিযান ছিল সন্ত্রাসবিরোধী পদক্ষেপ, কোনো গণহত্যা নয়।

জাতিসংঘের সর্বোচ্চ আদালতে দ্য গাম্বিয়ার আনা মামলায় আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে মায়ানমারের প্রেসিডেন্ট দপ্তরের মন্ত্রী কো কো হ্লাইং বলেন, এই মামলার রায় প্রমাণিত তথ্যের ভিত্তিতেই হওয়া উচিত, আবেগপ্রবণ বক্তব্য বা অস্পষ্ট বর্ণনার ওপর নয়।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

দ্য গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের কর্মকাণ্ড ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদের লঙ্ঘন। তবে মায়ানমারের দাবি, ২০১৭ সালে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় একাধিক নিরাপত্তা সদস্য নিহত হওয়ার পর তাদের নির্মূল করতেই ওই অভিযান চালানো হয়।

কো কো হ্লাইং বিচারকদের বলেন, উত্তর রাখাইন রাজ্যে সন্ত্রাসীদের অবাধ তৎপরতা মেনে নেওয়ার কোনো বাধ্যবাধকতা মায়ানমারের ছিল না। তিনি আরও বলেন, তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ মূলত একটি সামরিক পরিভাষা, যা বিদ্রোহ দমন বা সন্ত্রাসবিরোধী অভিযানের অর্থে ব্যবহৃত হয়।

আদালত আগামী তিন সপ্তাহ ধরে প্রমাণ ও যুক্তি শুনবে। এরপর সিদ্ধান্ত হবে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে মায়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে কি না।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ ‘ভিত্তিহীন’, আইসিজেতে দাবি মায়ানমারের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ ‘ভিত্তিহীন’, আইসিজেতে দাবি মায়ানমারের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] নেপিডো, ১৬ জানুয়ারি – রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে মায়ানমার। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দেশটি জানায়, রাখাইন রাজ্যে পরিচালিত অভিযান ছিল সন্ত্রাসবিরোধী পদক্ষেপ, কোনো গণহত্যা নয়।জাতিসংঘের সর্বোচ্চ আদালতে দ্য গাম্বিয়ার আনা মামলায় আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে মায়ানমারের প্রেসিডেন্ট দপ্তরের মন্ত্রী কো কো হ্লাইং বলেন, এই মামলার রায় প্রমাণিত তথ্যের ভিত্তিতেই হওয়া উচিত, আবেগপ্রবণ বক্তব্য বা অস্পষ্ট বর্ণনার ওপর নয়।দ্য গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের কর্মকাণ্ড ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদের লঙ্ঘন। তবে মায়ানমারের দাবি, ২০১৭ সালে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় একাধিক নিরাপত্তা সদস্য নিহত হওয়ার পর তাদের নির্মূল করতেই ওই অভিযান চালানো হয়।কো কো হ্লাইং বিচারকদের বলেন, উত্তর রাখাইন রাজ্যে সন্ত্রাসীদের অবাধ তৎপরতা মেনে নেওয়ার কোনো বাধ্যবাধকতা মায়ানমারের ছিল না। তিনি আরও বলেন, তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ মূলত একটি সামরিক পরিভাষা, যা বিদ্রোহ দমন বা সন্ত্রাসবিরোধী অভিযানের অর্থে ব্যবহৃত হয়।আদালত আগামী তিন সপ্তাহ ধরে প্রমাণ ও যুক্তি শুনবে। এরপর সিদ্ধান্ত হবে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে মায়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে কি না।এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×