হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঘুমধুমে ২০টি স্বর্ণের বার সহ তুমব্রু পশ্চিমকুলের কবির আহাম্মদ আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ আগস্ট ২০২২, ০৮:১৮ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু পয়েন্টে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কক্সবাজার ৩৪ বিজিবি অধিনস্থ তুমব্রু বিওপির জোয়ানরা। এসময় কবির আহম্মদ (৩০) নামে এক যুবককে আটক করা হয়।

বৃহস্পতিবার কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক যুবক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুমের তুমব্রু পশ্চিমকুল এলাকার জাফর আহমদের ছেলে কবির আহমদ।

বুধবার ঘুমধুম বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু চোরাকারবারি বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বিওপি’র একটি আভিযানিক টহলদল উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউপির কাস্টম মোড়ে ফাঁদ পেতে থাকে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এক পর্যায়ে বিকেল সাড়ে ৩টায় একজন ব্যক্তিকে সীমান্ত থেকে কুতুপালং-এর দিকে আসতে দেখে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। এরপর তাকে তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকায়িত ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

যার মূল্য দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৮৭ টাকা এবং ওজন ৩,৩২১.৫৭ গ্রাম। আর আটক ব্যক্তির নাম কবির আহম্মদ। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ঘুমধুমে ২০টি স্বর্ণের বার সহ তুমব্রু পশ্চিমকুলের কবির আহাম্মদ আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঘুমধুমে ২০টি স্বর্ণের বার সহ তুমব্রু পশ্চিমকুলের কবির আহাম্মদ আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ আগস্ট ২০২২, ০৮:১৮ পূর্বাহ্ন
Print Image
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু পয়েন্টে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কক্সবাজার ৩৪ বিজিবি অধিনস্থ তুমব্রু বিওপির জোয়ানরা। এসময় কবির আহম্মদ (৩০) নামে এক যুবককে আটক করা হয়। বৃহস্পতিবার কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক যুবক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুমের তুমব্রু পশ্চিমকুল এলাকার জাফর আহমদের ছেলে কবির আহমদ। বুধবার ঘুমধুম বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু চোরাকারবারি বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বিওপি’র একটি আভিযানিক টহলদল উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউপির কাস্টম মোড়ে ফাঁদ পেতে থাকে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৩টায় একজন ব্যক্তিকে সীমান্ত থেকে কুতুপালং-এর দিকে আসতে দেখে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। এরপর তাকে তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকায়িত ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার মূল্য দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৮৭ টাকা এবং ওজন ৩,৩২১.৫৭ গ্রাম। আর আটক ব্যক্তির নাম কবির আহম্মদ। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×