হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদি আরবের চার স্থানে মিলল নতুন স্বর্ণের সন্ধান, মজুদ বাড়ল ৭৮ লাখ আউন্স

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন


রিয়াদ, ১৭ জানুয়ারি – সৌদি আরবের রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাদেন’ দেশটির চারটি স্থানে নতুন করে মোট ৭৮ লাখ আউন্স, অর্থাৎ ২ লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণের মজুদের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। দেশের খনিজ সম্পদ সম্প্রসারণ এবং বিশ্বমানের স্বর্ণ শিল্প গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবেই এই আবিষ্কার হয়েছে।

মাদেন জানায়, পরিকল্পিত ড্রিলিং বা খনন কার্যক্রমে প্রাথমিকভাবে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণের সন্ধান মিললেও বার্ষিক হিসাব সমন্বয়ের পর নিট ৭৮ লাখ আউন্স মজুদ নিশ্চিত করা হয়েছে। এই নতুন মজুদ পাওয়া গেছে মানসুরা মাসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং সদ্য আবিষ্কৃত ওয়াদি আল জাও—এই চারটি এলাকায়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এর মধ্যে সবচেয়ে বড় প্রবৃদ্ধি দেখা গেছে মানসুরা মাসারাহ প্রকল্পে, যেখানে গত বছরের তুলনায় স্বর্ণের মজুদ বেড়েছে ৩০ লাখ আউন্স। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্পে মিলেছে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং ওয়াদি আল জাও এলাকায় প্রথমবারের মতো ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণের মজুদ শনাক্ত হয়েছে।

মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব উইল্ট বলেন, এই সাফল্য সৌদি আরবের খনিজ সম্পদ কাজে লাগানো এবং বৈশ্বিক খনি শিল্পে শীর্ষস্থানীয় অবস্থান নিশ্চিত করার দীর্ঘমেয়াদি কৌশলেরই প্রতিফলন। তিনি বলেন, “এই ফলাফল প্রমাণ করে আমাদের দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে সফলভাবে কাজ করছে। এ কারণেই আমরা সৌদি আরবের স্বর্ণ খাতে বড় ধরনের বিনিয়োগ অব্যাহত রেখেছি।”

তিনি আরও বলেন, চারটি স্থানে ড্রিলিংয়ের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি স্বর্ণের মজুদ আবিষ্কার মাদেনের স্বর্ণ পোর্টফোলিওর শক্তিমত্তা ও ভবিষ্যৎ সম্ভাবনার স্পষ্ট প্রমাণ। এতে কোম্পানির সম্পদের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি ভবিষ্যতে নগদ প্রবাহ ও আয় বৃদ্ধির পথও সুগম হবে।

মাদেন আরও জানায়, মানসুরা ও মাসারাহ খনির গভীর স্তরে ভবিষ্যতে আরও খনিজ আকরিক পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালজুড়ে সেখানে ড্রিলিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং নতুন তথ্য পাওয়া গেলে মজুদের হিসাব হালনাগাদ করা হবে।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদি আরবের চার স্থানে মিলল নতুন স্বর্ণের সন্ধান, মজুদ বাড়ল ৭৮ লাখ আউন্স

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদি আরবের চার স্থানে মিলল নতুন স্বর্ণের সন্ধান, মজুদ বাড়ল ৭৮ লাখ আউন্স

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ১৭ জানুয়ারি – সৌদি আরবের রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাদেন’ দেশটির চারটি স্থানে নতুন করে মোট ৭৮ লাখ আউন্স, অর্থাৎ ২ লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণের মজুদের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। দেশের খনিজ সম্পদ সম্প্রসারণ এবং বিশ্বমানের স্বর্ণ শিল্প গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবেই এই আবিষ্কার হয়েছে।মাদেন জানায়, পরিকল্পিত ড্রিলিং বা খনন কার্যক্রমে প্রাথমিকভাবে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণের সন্ধান মিললেও বার্ষিক হিসাব সমন্বয়ের পর নিট ৭৮ লাখ আউন্স মজুদ নিশ্চিত করা হয়েছে। এই নতুন মজুদ পাওয়া গেছে মানসুরা মাসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং সদ্য আবিষ্কৃত ওয়াদি আল জাও—এই চারটি এলাকায়।এর মধ্যে সবচেয়ে বড় প্রবৃদ্ধি দেখা গেছে মানসুরা মাসারাহ প্রকল্পে, যেখানে গত বছরের তুলনায় স্বর্ণের মজুদ বেড়েছে ৩০ লাখ আউন্স। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্পে মিলেছে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং ওয়াদি আল জাও এলাকায় প্রথমবারের মতো ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণের মজুদ শনাক্ত হয়েছে।মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব উইল্ট বলেন, এই সাফল্য সৌদি আরবের খনিজ সম্পদ কাজে লাগানো এবং বৈশ্বিক খনি শিল্পে শীর্ষস্থানীয় অবস্থান নিশ্চিত করার দীর্ঘমেয়াদি কৌশলেরই প্রতিফলন। তিনি বলেন, “এই ফলাফল প্রমাণ করে আমাদের দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে সফলভাবে কাজ করছে। এ কারণেই আমরা সৌদি আরবের স্বর্ণ খাতে বড় ধরনের বিনিয়োগ অব্যাহত রেখেছি।”তিনি আরও বলেন, চারটি স্থানে ড্রিলিংয়ের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি স্বর্ণের মজুদ আবিষ্কার মাদেনের স্বর্ণ পোর্টফোলিওর শক্তিমত্তা ও ভবিষ্যৎ সম্ভাবনার স্পষ্ট প্রমাণ। এতে কোম্পানির সম্পদের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি ভবিষ্যতে নগদ প্রবাহ ও আয় বৃদ্ধির পথও সুগম হবে।মাদেন আরও জানায়, মানসুরা ও মাসারাহ খনির গভীর স্তরে ভবিষ্যতে আরও খনিজ আকরিক পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালজুড়ে সেখানে ড্রিলিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং নতুন তথ্য পাওয়া গেলে মজুদের হিসাব হালনাগাদ করা হবে।এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×