হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ৫ হাজার নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন


তেহরান, ১৮ জানুয়ারি – ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রায় পাঁচশ সদস্যও রয়েছেন। ইরানের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ এই মৃত্যুর সংখ্যা যাচাই করেছে।

ওই কর্মকর্তা বলেছেন, ‘নিরীহ’ ইরানিদের প্রাণহানির জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজরা’ দায়ী। তিনি দাবি করেন, এই সহিংসতার পেছনে তাদেরই ভূমিকা রয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এবং সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে। এসব এলাকায় কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় এবং অতীতেও বিভিন্ন অস্থিরতার সময় সেখানে সহিংসতা তুলনামূলক বেশি ছিল।

রোববার তিনি বলেন, চূড়ান্ত মৃত্যুর সংখ্যা খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। তার দাবি, রাস্তায় নামা বিক্ষোভকারীদের সমর্থন ও অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল এবং বিদেশে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানি কর্তৃপক্ষ অভ্যন্তরীণ অস্থিরতার জন্য নিয়মিতভাবে বিদেশি শত্রুদের দায়ী করে থাকে, যার মধ্যে ইসরায়েলও রয়েছে। উল্লেখ করা হয়, ইরানের এই ঘোর শত্রু গত জুন মাসে দেশটির ওপর সামরিক হামলা চালিয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মুদ্রা রিয়ালের দ্রুত অবমূল্যায়ন নিয়ে ক্ষোভ থেকে ডিসেম্বরের শেষ দিকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। পরে সেই আন্দোলন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের অবসানের দাবিতে রূপ নেয়।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ৫ হাজার নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ৫ হাজার নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৮ জানুয়ারি – ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রায় পাঁচশ সদস্যও রয়েছেন। ইরানের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ এই মৃত্যুর সংখ্যা যাচাই করেছে।ওই কর্মকর্তা বলেছেন, ‘নিরীহ’ ইরানিদের প্রাণহানির জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজরা’ দায়ী। তিনি দাবি করেন, এই সহিংসতার পেছনে তাদেরই ভূমিকা রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এবং সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে। এসব এলাকায় কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় এবং অতীতেও বিভিন্ন অস্থিরতার সময় সেখানে সহিংসতা তুলনামূলক বেশি ছিল।রোববার তিনি বলেন, চূড়ান্ত মৃত্যুর সংখ্যা খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। তার দাবি, রাস্তায় নামা বিক্ষোভকারীদের সমর্থন ও অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল এবং বিদেশে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলো।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানি কর্তৃপক্ষ অভ্যন্তরীণ অস্থিরতার জন্য নিয়মিতভাবে বিদেশি শত্রুদের দায়ী করে থাকে, যার মধ্যে ইসরায়েলও রয়েছে। উল্লেখ করা হয়, ইরানের এই ঘোর শত্রু গত জুন মাসে দেশটির ওপর সামরিক হামলা চালিয়েছিল।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মুদ্রা রিয়ালের দ্রুত অবমূল্যায়ন নিয়ে ক্ষোভ থেকে ডিসেম্বরের শেষ দিকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। পরে সেই আন্দোলন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের অবসানের দাবিতে রূপ নেয়।এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×