হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ নারী দল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন


ঢাকা, ১৮ জানুয়ারি – শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মোস্তারির ব্যাটে প্রথমে লড়াকু সংগ্রহ গড়ে তোলে বাংলাদেশ নারী দল। পরে নাহিদা ও রিতু মনির কার্যকর বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সহজ জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৫৯ রান। জবাবে যুক্তরাষ্ট্র ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে ইনিংস শেষ করে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

লক্ষ্য তাড়ায় নেমে দিশা ধিংরা ও চেতনা পাগিদ্যালার জুটিতে ভালো শুরু পায় যুক্তরাষ্ট্র। দিশা ধিংরা করেন ২৩ রান এবং চেতনা পাগিদ্যালা করেন ৩৬ রান। তবে এরপর নাহিদার স্পিনে একের পর এক উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনআপ দ্রুত ভেঙে পড়ে।

এলা ক্লারিজ করেন ৪ রান, চুধাসামা ৯, পুজো গণেশ ৫, তারানুমা চোপড়া ১০ এবং মাদভানা অপরাজিত থাকেন ১২ রানে। ঋতু সিং ৪টি চার ও ২টি ছক্কায় ১৩ বলে ৩৩ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে নাহিদা নেন ৪টি উইকেট, ঋতু মনি নেন ৩টি এবং রাবেয়া নেন ২টি উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৬ রানে প্রথম উইকেট হারায়। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়ারিয়া ফেরদৌস দুজনই ১৭ রান করে আউট হন। শারমিন আক্তার সুপ্তা ৮টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ২ রান, সোবহানা মোস্তারি করেন ৩২ রান, স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ১৬ রানে এবং রাবেয়া খান অপরাজিত থাকেন ৬ রানে। যুক্তরাষ্ট্রের হয়ে মাহি মাদভানা নেন ৩টি উইকেট এবং ঈশানী ভাঘেলা নেন ২টি উইকেট।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ নারী দল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ নারী দল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ জানুয়ারি – শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মোস্তারির ব্যাটে প্রথমে লড়াকু সংগ্রহ গড়ে তোলে বাংলাদেশ নারী দল। পরে নাহিদা ও রিতু মনির কার্যকর বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সহজ জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল।নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৫৯ রান। জবাবে যুক্তরাষ্ট্র ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে ইনিংস শেষ করে।লক্ষ্য তাড়ায় নেমে দিশা ধিংরা ও চেতনা পাগিদ্যালার জুটিতে ভালো শুরু পায় যুক্তরাষ্ট্র। দিশা ধিংরা করেন ২৩ রান এবং চেতনা পাগিদ্যালা করেন ৩৬ রান। তবে এরপর নাহিদার স্পিনে একের পর এক উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনআপ দ্রুত ভেঙে পড়ে।এলা ক্লারিজ করেন ৪ রান, চুধাসামা ৯, পুজো গণেশ ৫, তারানুমা চোপড়া ১০ এবং মাদভানা অপরাজিত থাকেন ১২ রানে। ঋতু সিং ৪টি চার ও ২টি ছক্কায় ১৩ বলে ৩৩ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে নাহিদা নেন ৪টি উইকেট, ঋতু মনি নেন ৩টি এবং রাবেয়া নেন ২টি উইকেট।এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৬ রানে প্রথম উইকেট হারায়। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়ারিয়া ফেরদৌস দুজনই ১৭ রান করে আউট হন। শারমিন আক্তার সুপ্তা ৮টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ২ রান, সোবহানা মোস্তারি করেন ৩২ রান, স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ১৬ রানে এবং রাবেয়া খান অপরাজিত থাকেন ৬ রানে। যুক্তরাষ্ট্রের হয়ে মাহি মাদভানা নেন ৩টি উইকেট এবং ঈশানী ভাঘেলা নেন ২টি উইকেট। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×