হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রশাসনের আচরণে নিরপেক্ষতার ঘাটতির অভিযোগ জামায়াতের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১৬ অপরাহ্ন


ঢাকা, ১৮ জানুয়ারি – প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে নিরপেক্ষতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সারা দেশে মাঠপর্যায়ের প্রশাসনের আচরণে একটি দলের প্রতি পক্ষপাতের বিষয়টি এখন স্পষ্টভাবে দৃশ্যমান।

রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ইনানীতে রিসোর্টে আগুন: চোখের পানিতে বিদায় নিলেন ফতুল্লায় একই পরিবারের তিনজন

ডা. তাহের জানান, বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত এসপি ও ডিসিদের—যারা একই সঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন—আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা ইতোমধ্যে তারা তৈরি করেছেন বলেও জানান তিনি। তবে বিষয়টি আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে এর দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন।

জামায়াতের নায়েবে আমির আরও অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল দেওয়া হচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ডের সরাসরি লঙ্ঘন। তিনি বলেন, নিরাপত্তা বা প্রটোকলের বিষয়ে আপত্তি না থাকলেও একটি প্রধান রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর আমিরের ক্ষেত্রেও একই ধরনের আচরণ নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন যে মন্ত্রিপরিষদ পর্যায়ে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

প্রশাসনের আচরণে নিরপেক্ষতার ঘাটতির অভিযোগ জামায়াতের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রশাসনের আচরণে নিরপেক্ষতার ঘাটতির অভিযোগ জামায়াতের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ জানুয়ারি – প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে নিরপেক্ষতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সারা দেশে মাঠপর্যায়ের প্রশাসনের আচরণে একটি দলের প্রতি পক্ষপাতের বিষয়টি এখন স্পষ্টভাবে দৃশ্যমান।রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।ডা. তাহের জানান, বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত এসপি ও ডিসিদের—যারা একই সঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন—আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা ইতোমধ্যে তারা তৈরি করেছেন বলেও জানান তিনি। তবে বিষয়টি আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে এর দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন।জামায়াতের নায়েবে আমির আরও অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল দেওয়া হচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ডের সরাসরি লঙ্ঘন। তিনি বলেন, নিরাপত্তা বা প্রটোকলের বিষয়ে আপত্তি না থাকলেও একটি প্রধান রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর আমিরের ক্ষেত্রেও একই ধরনের আচরণ নিশ্চিত করতে হবে।একই সঙ্গে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন যে মন্ত্রিপরিষদ পর্যায়ে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×