হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাঁচ ব্যাংকের আমানতকারীরা পাবেন মুনাফা, সিদ্ধান্ত বদলাল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন


ঢাকা, ২২ জানুয়ারি – আগের অবস্থান থেকে সরে এসে পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জন্য ভালো খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে জমা রাখা টাকার ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন।

এর আগে নিয়ন্ত্রক সংস্থা সিদ্ধান্ত দিয়েছিল, এই দুই বছরের মুনাফা আমানতকারীদের ক্ষেত্রে ‘হেয়ারকাট’ করা হবে, অর্থাৎ তারা কোনো মুনাফা পাবেন না। তবে বুধবার সেই সিদ্ধান্ত বদলে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে।

আরও পড়ুন

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

এই পাঁচটি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

এই ব্যাংকগুলো একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠন করা হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়া শেষ হলে পুরোনো ব্যাংকগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এবং তাদের সম্পদ, দায় ও জনবল নতুন ব্যাংকের অধীনে চলে আসবে।

ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আমানতকারীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং একই সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা নিশ্চিত করার জন্য আগের সিদ্ধান্ত নতুন করে পর্যালোচনা করা হয়েছে।

এছাড়া যেসব মাসিক বা নির্দিষ্ট সময় পর পর মুনাফাভিত্তিক আমানতে ২০২৪ ও ২০২৫ সালে ব্যাংক রেটের চেয়ে বেশি মুনাফা ইতোমধ্যে দেওয়া হয়েছে, সেই অতিরিক্ত অর্থ ভবিষ্যতে প্রদেয় মুনাফার সঙ্গে কিস্তি আকারে সমন্বয় করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারিত পরিশোধসূচি অনুসরণ করতে বলা হয়েছে।

তবে ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানত ছাড়া অন্য সব ধরনের আমানতের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত ও নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানত স্থিতি ও মুনাফা পুনঃহিসাবায়ন সংক্রান্ত এই নির্দেশনাগুলো রেজল্যুশন স্কিম–২০২৫ এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আর্থিক কাঠামো গঠনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হবে।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত স্কিম অনুযায়ী, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। সরকার ইতোমধ্যে পরিশোধিত মূলধন হিসেবে ২০ হাজার কোটি টাকা দিয়েছে, যা রেজল্যুশন স্কিমে ‘ক’ শ্রেণির শেয়ার হিসেবে ধরা হবে।

স্কিমে আরও বলা হয়েছে, নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় হবে ঢাকার মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। পাঁচটি ব্যাংকের দুই লাখ টাকা পর্যন্ত আমানত একীভূতকরণ কার্যকর হওয়ার তারিখ থেকে যেকোনো সময় তোলা যাবে। দুই লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাস পরপর এক লাখ টাকা করে উত্তোলন করা যাবে, যেখানে সর্বোচ্চ দুই বছরের উত্তোলন সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। মেয়াদি ও স্থায়ী আমানত সম্পর্কে স্কিমে বলা হয়েছে, এসব আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণসুবিধা নেওয়া যাবে। বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানত নির্ধারিত সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নবায়ন বা দীর্ঘমেয়াদে রূপান্তরিত হবে। আর চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদ শেষে পরিশোধযোগ্য হবে।

এনএন/ ২২ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাঁচ ব্যাংকের আমানতকারীরা পাবেন মুনাফা, সিদ্ধান্ত বদলাল বাংলাদেশ ব্যাংক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাঁচ ব্যাংকের আমানতকারীরা পাবেন মুনাফা, সিদ্ধান্ত বদলাল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ জানুয়ারি – আগের অবস্থান থেকে সরে এসে পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জন্য ভালো খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে জমা রাখা টাকার ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন।এর আগে নিয়ন্ত্রক সংস্থা সিদ্ধান্ত দিয়েছিল, এই দুই বছরের মুনাফা আমানতকারীদের ক্ষেত্রে ‘হেয়ারকাট’ করা হবে, অর্থাৎ তারা কোনো মুনাফা পাবেন না। তবে বুধবার সেই সিদ্ধান্ত বদলে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে।এই পাঁচটি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।এই ব্যাংকগুলো একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠন করা হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়া শেষ হলে পুরোনো ব্যাংকগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এবং তাদের সম্পদ, দায় ও জনবল নতুন ব্যাংকের অধীনে চলে আসবে।ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আমানতকারীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং একই সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা নিশ্চিত করার জন্য আগের সিদ্ধান্ত নতুন করে পর্যালোচনা করা হয়েছে।এছাড়া যেসব মাসিক বা নির্দিষ্ট সময় পর পর মুনাফাভিত্তিক আমানতে ২০২৪ ও ২০২৫ সালে ব্যাংক রেটের চেয়ে বেশি মুনাফা ইতোমধ্যে দেওয়া হয়েছে, সেই অতিরিক্ত অর্থ ভবিষ্যতে প্রদেয় মুনাফার সঙ্গে কিস্তি আকারে সমন্বয় করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারিত পরিশোধসূচি অনুসরণ করতে বলা হয়েছে।তবে ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানত ছাড়া অন্য সব ধরনের আমানতের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত ও নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানত স্থিতি ও মুনাফা পুনঃহিসাবায়ন সংক্রান্ত এই নির্দেশনাগুলো রেজল্যুশন স্কিম–২০২৫ এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আর্থিক কাঠামো গঠনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হবে।বাংলাদেশ ব্যাংক ঘোষিত স্কিম অনুযায়ী, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। সরকার ইতোমধ্যে পরিশোধিত মূলধন হিসেবে ২০ হাজার কোটি টাকা দিয়েছে, যা রেজল্যুশন স্কিমে ‘ক’ শ্রেণির শেয়ার হিসেবে ধরা হবে।স্কিমে আরও বলা হয়েছে, নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় হবে ঢাকার মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। পাঁচটি ব্যাংকের দুই লাখ টাকা পর্যন্ত আমানত একীভূতকরণ কার্যকর হওয়ার তারিখ থেকে যেকোনো সময় তোলা যাবে। দুই লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাস পরপর এক লাখ টাকা করে উত্তোলন করা যাবে, যেখানে সর্বোচ্চ দুই বছরের উত্তোলন সীমা নির্ধারণ করা হয়েছে।প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। মেয়াদি ও স্থায়ী আমানত সম্পর্কে স্কিমে বলা হয়েছে, এসব আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণসুবিধা নেওয়া যাবে। বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানত নির্ধারিত সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নবায়ন বা দীর্ঘমেয়াদে রূপান্তরিত হবে। আর চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদ শেষে পরিশোধযোগ্য হবে।এনএন/ ২২ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×