হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামে মাহমুদা মিতু হত্যা মামলার আসামি ‘ভোলা’ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন


চট্টগ্রাম,, ২২ জানুয়ারি – চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী, বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাকলিয়া থানা পুলিশ তাকে আটক করে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বুধবার রাত ১০টার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে এহতেশামুল হক প্রকাশ ভোলাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

উল্লেখ্য, তালিকাভুক্ত সন্ত্রাসী এহতেশামুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায় তাকে আগে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজের বাসার সামনে অঞ্জলী রানীকে কুপিয়ে হত্যা করা হয়।

অঞ্জলী রানীর স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। মামলাটি শুরুতে পুলিশ ও পরে গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব নেয়। এর পরের বছর, ২০১৬ সালের ৫ জুন নগরের ও আর নিজাম সড়কে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা আক্তার মিতু। তখন তার স্বামী বাবুল আক্তার এসপি পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রামে মাহমুদা মিতু হত্যা মামলার আসামি ‘ভোলা’ গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামে মাহমুদা মিতু হত্যা মামলার আসামি ‘ভোলা’ গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম,, ২২ জানুয়ারি – চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী, বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাকলিয়া থানা পুলিশ তাকে আটক করে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বুধবার রাত ১০টার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে এহতেশামুল হক প্রকাশ ভোলাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।উল্লেখ্য, তালিকাভুক্ত সন্ত্রাসী এহতেশামুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায় তাকে আগে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজের বাসার সামনে অঞ্জলী রানীকে কুপিয়ে হত্যা করা হয়।অঞ্জলী রানীর স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। মামলাটি শুরুতে পুলিশ ও পরে গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব নেয়। এর পরের বছর, ২০১৬ সালের ৫ জুন নগরের ও আর নিজাম সড়কে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা আক্তার মিতু। তখন তার স্বামী বাবুল আক্তার এসপি পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×