হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার ছাড়া প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন


ঢাকা, ২২ জানুয়ারি – এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা প্রথমবারের মতো পোস্টার ছাড়া শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টার পর থেকে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

এবার আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) বেশ কড়াকড়ি করেছে। বিধি ভাঙলে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ড আরোপের বিধান রয়েছে। তাছাড়া, গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে আরপিওতে প্রার্থিতা বাতিলেরও বিধান রাখা হয়েছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

বুধবার ১ হাজার ৮৪২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে প্রার্থীরা প্রতীক পাওয়ার পরই ভোটের মাঠে প্রচারণা শুরু করতে পারতেন, কিন্তু এবার প্রচারণা শুরু হয়েছে একদিন পরে, অর্থাৎ বুধবার রাত ১২টার পর। নির্বাচনি প্রচারণার সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না।

নির্বাচনে আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো নির্বাচনি এলাকায় একক জনসভায় একসাথে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করলে কোনো ছাড় দেওয়া হবে না। নারীদের সাইবার বুলিং রোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা বা অপপ্রচার চালানোর ক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে।

নতুন বিধিমালায় প্রযুক্তি ও পরিবেশ সুরক্ষায় কড়াকড়ি আনা হয়েছে। ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দলীয় প্রধান বা সাধারণ সম্পাদক ছাড়া অন্য কেউ হেলিকপ্টার বা আকাশযান ব্যবহার করতে পারবেন না, লিফলেট বা প্রচারসামগ্রী আকাশ থেকে বিতরণ করা যাবে না। ভোটকেন্দ্রের ১৮০ মিটার এলাকায় ভোটার স্লিপ বিতরণ নিষিদ্ধ, স্লিপের আকার সর্বোচ্চ ১২ সেন্টিমিটার গুণ ৮ সেন্টিমিটার।

মাইক ব্যবহারের ক্ষেত্রেও সময় ও শব্দসীমা সীমিত—দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সর্বোচ্চ ৬০ ডেসিবেল। ভোটার স্লিপ বিতরণে প্রার্থীর নাম, ছবি, পদ বা প্রতীক উল্লেখ করা যাবে না।

বিধিমালায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কড়াকড়ি রাখা হয়েছে। কোনো প্রার্থী, এজেন্ট বা দলের পক্ষ থেকে প্রচারণা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে সমস্ত প্রাসঙ্গিক সোশ্যাল মিডিয়া তথ্য দাখিল করতে হবে।

প্রার্থী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল বা মানহানিকর কনটেন্ট তৈরি বা প্রচার করতে পারবে না। ফেসবুক বা অন্যান্য মাধ্যমে প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু বা জনগোষ্ঠীকে নিয়ে ঘৃণাত্মক, ব্যক্তিগত আক্রমণ বা উসকানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহারও নিষিদ্ধ। সত্যতা যাচাই ছাড়া নির্বাচনি বিষয়ক কোনো কনটেন্ট শেয়ার বা প্রকাশ করা যাবে না।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার ছাড়া প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার ছাড়া প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ জানুয়ারি – এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা প্রথমবারের মতো পোস্টার ছাড়া শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টার পর থেকে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।এবার আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) বেশ কড়াকড়ি করেছে। বিধি ভাঙলে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ড আরোপের বিধান রয়েছে। তাছাড়া, গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে আরপিওতে প্রার্থিতা বাতিলেরও বিধান রাখা হয়েছে।বুধবার ১ হাজার ৮৪২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে প্রার্থীরা প্রতীক পাওয়ার পরই ভোটের মাঠে প্রচারণা শুরু করতে পারতেন, কিন্তু এবার প্রচারণা শুরু হয়েছে একদিন পরে, অর্থাৎ বুধবার রাত ১২টার পর। নির্বাচনি প্রচারণার সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না।নির্বাচনে আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো নির্বাচনি এলাকায় একক জনসভায় একসাথে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করলে কোনো ছাড় দেওয়া হবে না। নারীদের সাইবার বুলিং রোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা বা অপপ্রচার চালানোর ক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে।নতুন বিধিমালায় প্রযুক্তি ও পরিবেশ সুরক্ষায় কড়াকড়ি আনা হয়েছে। ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দলীয় প্রধান বা সাধারণ সম্পাদক ছাড়া অন্য কেউ হেলিকপ্টার বা আকাশযান ব্যবহার করতে পারবেন না, লিফলেট বা প্রচারসামগ্রী আকাশ থেকে বিতরণ করা যাবে না। ভোটকেন্দ্রের ১৮০ মিটার এলাকায় ভোটার স্লিপ বিতরণ নিষিদ্ধ, স্লিপের আকার সর্বোচ্চ ১২ সেন্টিমিটার গুণ ৮ সেন্টিমিটার।মাইক ব্যবহারের ক্ষেত্রেও সময় ও শব্দসীমা সীমিত—দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সর্বোচ্চ ৬০ ডেসিবেল। ভোটার স্লিপ বিতরণে প্রার্থীর নাম, ছবি, পদ বা প্রতীক উল্লেখ করা যাবে না।বিধিমালায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কড়াকড়ি রাখা হয়েছে। কোনো প্রার্থী, এজেন্ট বা দলের পক্ষ থেকে প্রচারণা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে সমস্ত প্রাসঙ্গিক সোশ্যাল মিডিয়া তথ্য দাখিল করতে হবে।প্রার্থী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল বা মানহানিকর কনটেন্ট তৈরি বা প্রচার করতে পারবে না। ফেসবুক বা অন্যান্য মাধ্যমে প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু বা জনগোষ্ঠীকে নিয়ে ঘৃণাত্মক, ব্যক্তিগত আক্রমণ বা উসকানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহারও নিষিদ্ধ। সত্যতা যাচাই ছাড়া নির্বাচনি বিষয়ক কোনো কনটেন্ট শেয়ার বা প্রকাশ করা যাবে না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×