হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুইটি ঘর পুঁড়ে ছাই!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২, ০৯:০২ অপরাহ্ন

হেলাল উদ্দিন, টেকনাফ::

টেকনাফে শাহ পুরীর দ্বীপ জালিয়াপাড়ায় জেলেপল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুইটি ঘর পুঁড়ে ছাই হয়ে গেছে।এঘটনায় কেহ হতাহত হয়নি।

আজ শুক্রবার দুপুরে সাড়ে ১২টায় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলেপল্লীতে আবু তাহেরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম এতথ্য নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার দুপুরে হঠাৎ করে বিদ্যুতের শর্ট সাকির্টের মাধ্যমে জেলেপল্লীর বাসিন্দা নুর আহমদের ছেলে মো আবু তাহেরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এসময় আগুন একই এলাকার মৃত নজির আহমদের ছেলে মো জামাল উদ্দিনের বসতঘরে ছড়িয়ে পড়ে।পরে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।এরআগে টিনশেড ও বাঁশের (চাঁটাই)বসতঘর দুটি সম্পূণ পুঁড়ে ছাঁই হয়ে যায়।কোন ধরনের জিনিসপত্র বাহির করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্তরা বলেন,আগুনে সবকিছু পুঁড়ে ছাই হয়ে গেছে।নতুন করে ঘর করার মতো সামর্থ্য নেই।কিছু জমানো টাকা ছিল সেগুলো আগুনে পুঁড়ে গেছে।খাবার বলতে কিছুই নেই।আর শরীরের পরনে থাকা জামা-কাপড় ছাড়া আর কোনো কিছু বাহির করা সম্ভব হয়নি।এখন কোথায় যাব সে চিন্তা করে কুল পাচ্ছি না।

শাহ পরীর দ্বীপ জালিয়াপাড়া ক্ষুদ্র জেলে সমিতির সভাপতি আব্দুল গণি বলেন, আজ দুজন জেলের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো এরফানুল হক চৌধুরী বলেন, আগুনে ক্ষতিগ্রস্থ দুটি পরিবারের জন্য যাবতীয় সহযোগিতা করা হবে উপজেলা প্রশাসনের উদ্যোগে।এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিজেই কাজ করছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুইটি ঘর পুঁড়ে ছাই!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুইটি ঘর পুঁড়ে ছাই!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২, ০৯:০২ অপরাহ্ন
Print Image
হেলাল উদ্দিন, টেকনাফ:: টেকনাফে শাহ পুরীর দ্বীপ জালিয়াপাড়ায় জেলেপল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুইটি ঘর পুঁড়ে ছাই হয়ে গেছে।এঘটনায় কেহ হতাহত হয়নি। আজ শুক্রবার দুপুরে সাড়ে ১২টায় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলেপল্লীতে আবু তাহেরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম এতথ্য নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার দুপুরে হঠাৎ করে বিদ্যুতের শর্ট সাকির্টের মাধ্যমে জেলেপল্লীর বাসিন্দা নুর আহমদের ছেলে মো আবু তাহেরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন একই এলাকার মৃত নজির আহমদের ছেলে মো জামাল উদ্দিনের বসতঘরে ছড়িয়ে পড়ে।পরে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।এরআগে টিনশেড ও বাঁশের (চাঁটাই)বসতঘর দুটি সম্পূণ পুঁড়ে ছাঁই হয়ে যায়।কোন ধরনের জিনিসপত্র বাহির করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্তরা বলেন,আগুনে সবকিছু পুঁড়ে ছাই হয়ে গেছে।নতুন করে ঘর করার মতো সামর্থ্য নেই।কিছু জমানো টাকা ছিল সেগুলো আগুনে পুঁড়ে গেছে।খাবার বলতে কিছুই নেই।আর শরীরের পরনে থাকা জামা-কাপড় ছাড়া আর কোনো কিছু বাহির করা সম্ভব হয়নি।এখন কোথায় যাব সে চিন্তা করে কুল পাচ্ছি না। শাহ পরীর দ্বীপ জালিয়াপাড়া ক্ষুদ্র জেলে সমিতির সভাপতি আব্দুল গণি বলেন, আজ দুজন জেলের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো এরফানুল হক চৌধুরী বলেন, আগুনে ক্ষতিগ্রস্থ দুটি পরিবারের জন্য যাবতীয় সহযোগিতা করা হবে উপজেলা প্রশাসনের উদ্যোগে।এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিজেই কাজ করছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×