হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডাকসু নিয়ে জামায়াত নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১০:০০ অপরাহ্ন


ঢাকা, ২৫ জানুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন নিয়ে ‘কুরুচিপূর্ণ ও অশালীন’ মন্তব্য করায় বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে, আজ রোববারের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে ডাকসু নেতৃত্ব।

রোববার এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ডাকসু ভবন সম্পর্কে শামীম আহসানের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম, ঐতিহ্য ও সম্মানকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। বিবৃতিতে তার বক্তব্যকে ‘অশ্লীল, কুরুচিপূর্ণ, অশালীন ও অর্বাচীন’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এদিকে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ঘৃণ্য মন্তব্যকারী জামায়াত নেতার প্রতি খোলা চিঠি’ শিরোনামে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বাক্ষরিত এক খোলা চিঠিতেও শামীম আহসানের বক্তব্যের নিন্দা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ‘ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’—এমন মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অবমাননাকর।

খোলা চিঠিতে উল্লেখ করা হয়, ডাকসুর সমাজসেবা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় বহিরাগত মাদক ও পতিতা সিন্ডিকেট চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের গ্রেপ্তার করিয়েছেন। তবে এ ঘটনার অজুহাতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক ও বেশ্যাখানার সঙ্গে যুক্ত করে ঢালাও মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডাকসু নিয়ে জামায়াত নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডাকসু নিয়ে জামায়াত নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ জানুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন নিয়ে ‘কুরুচিপূর্ণ ও অশালীন’ মন্তব্য করায় বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে, আজ রোববারের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে ডাকসু নেতৃত্ব।রোববার এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ডাকসু ভবন সম্পর্কে শামীম আহসানের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম, ঐতিহ্য ও সম্মানকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। বিবৃতিতে তার বক্তব্যকে ‘অশ্লীল, কুরুচিপূর্ণ, অশালীন ও অর্বাচীন’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।এদিকে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ঘৃণ্য মন্তব্যকারী জামায়াত নেতার প্রতি খোলা চিঠি’ শিরোনামে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বাক্ষরিত এক খোলা চিঠিতেও শামীম আহসানের বক্তব্যের নিন্দা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ‘ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’—এমন মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অবমাননাকর।খোলা চিঠিতে উল্লেখ করা হয়, ডাকসুর সমাজসেবা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় বহিরাগত মাদক ও পতিতা সিন্ডিকেট চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের গ্রেপ্তার করিয়েছেন। তবে এ ঘটনার অজুহাতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক ও বেশ্যাখানার সঙ্গে যুক্ত করে ঢালাও মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×