হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্যকে কূটনৈতিক লঙ্ঘন আখ্যায়িত করে নিন্দা জানালো জামায়াত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১০:২১ অপরাহ্ন


ঢাকা, ২৫ জানুায়রি – ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জামায়াতে ইসলামী সম্পর্কিত মন্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতিমালার লঙ্ঘন বলে আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

রোববার (২৫ জানুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, নির্বাচন প্রক্রিয়া এবং একটি বৈধ রাজনৈতিক দলের ব্যাপারে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির পরিপন্থি।”

আরও পড়ুন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

তিনি আরও বলেন, হর্ষবর্ধন শ্রিংলা জামায়াত সম্পর্কে যে মন্তব্য করেছেন তা উদ্দেশ্যপ্রণোদিত, তথ্যবিকৃত এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। নির্বাচনে কোন দল কত ভোট পাবে এবং জনগণ কাকে ভোট দেবে তা শুধুমাত্র সেই দেশের জনগণের এখতিয়ার। এই ধরনের বক্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের ক্ষতি করতে পারে।

জামায়াতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, তারা গণতান্ত্রিক ও নিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণই প্রকৃত রায় দেবে। মিয়া গোলাম পরওয়ার আশা প্রকাশ করেছেন যে, ভারতের দায়িত্বশীল মহল এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্যকে কূটনৈতিক লঙ্ঘন আখ্যায়িত করে নিন্দা জানালো জামায়াত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্যকে কূটনৈতিক লঙ্ঘন আখ্যায়িত করে নিন্দা জানালো জামায়াত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ জানুায়রি – ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জামায়াতে ইসলামী সম্পর্কিত মন্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতিমালার লঙ্ঘন বলে আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।রোববার (২৫ জানুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, নির্বাচন প্রক্রিয়া এবং একটি বৈধ রাজনৈতিক দলের ব্যাপারে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির পরিপন্থি।”তিনি আরও বলেন, হর্ষবর্ধন শ্রিংলা জামায়াত সম্পর্কে যে মন্তব্য করেছেন তা উদ্দেশ্যপ্রণোদিত, তথ্যবিকৃত এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। নির্বাচনে কোন দল কত ভোট পাবে এবং জনগণ কাকে ভোট দেবে তা শুধুমাত্র সেই দেশের জনগণের এখতিয়ার। এই ধরনের বক্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের ক্ষতি করতে পারে।জামায়াতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, তারা গণতান্ত্রিক ও নিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণই প্রকৃত রায় দেবে। মিয়া গোলাম পরওয়ার আশা প্রকাশ করেছেন যে, ভারতের দায়িত্বশীল মহল এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×