হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১২:২০ অপরাহ্ন


নরসিংদী, ২৭ জানুয়ারি – চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন সাংবাদিক আহত হন। তাদের মধ্যে শাহেদ নামের একজনের অবস্থা গুরুতর, তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার বিকালে পিকনিক শেষে ফেরার সময় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন

এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন

জানা গেছে, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সদস্যরা পার্কে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের গাড়িগুলো পার্কের বাইরের রাস্তায় দাঁড়িয়ে ছিল। গাড়ি আসার সময় স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি থেকে চাঁদা দাবি করেন। সাংবাদিকরা প্রতিবাদ করলে প্রথমে তর্ক হয়। পরে সন্ত্রাসীরা জড়ো হয়ে মব তৈরির চেষ্টা চালায়। একপর্যায় তারা সংঘবদ্ধভাবে রড ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে সাংবাদিক মোহাম্মদ শাহেদ, এসএম ফয়েজ, মহসিন, সাখাওয়াত কাওসার ও ক্র্যাবের স্টাফ লাল আহত হন। হামলায় তাদের মাথাসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর জখম হয়েছে।

হামলার শিকার সাংবাদিকরা জানান, সাদা পাঞ্জাবি পরিহিত এক সন্ত্রাসী তাদের অকথ্য ভাষায় গালাগালি করেন এবং গুলি করার হুমকি দেন। এছাড়া তারা উত্তেজিত হয়ে বাসে আগুন দেওয়ার চেষ্টা করেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ঘটনার পর জেলা পুলিশ সুপারকে ফোন করা হয়। তিনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। কিন্তু পুলিশ দেরি হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে হামলা চালায়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] নরসিংদী, ২৭ জানুয়ারি – চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন সাংবাদিক আহত হন। তাদের মধ্যে শাহেদ নামের একজনের অবস্থা গুরুতর, তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।সোমবার বিকালে পিকনিক শেষে ফেরার সময় এই ঘটনা ঘটে।জানা গেছে, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সদস্যরা পার্কে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের গাড়িগুলো পার্কের বাইরের রাস্তায় দাঁড়িয়ে ছিল। গাড়ি আসার সময় স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি থেকে চাঁদা দাবি করেন। সাংবাদিকরা প্রতিবাদ করলে প্রথমে তর্ক হয়। পরে সন্ত্রাসীরা জড়ো হয়ে মব তৈরির চেষ্টা চালায়। একপর্যায় তারা সংঘবদ্ধভাবে রড ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে সাংবাদিক মোহাম্মদ শাহেদ, এসএম ফয়েজ, মহসিন, সাখাওয়াত কাওসার ও ক্র্যাবের স্টাফ লাল আহত হন। হামলায় তাদের মাথাসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর জখম হয়েছে।হামলার শিকার সাংবাদিকরা জানান, সাদা পাঞ্জাবি পরিহিত এক সন্ত্রাসী তাদের অকথ্য ভাষায় গালাগালি করেন এবং গুলি করার হুমকি দেন। এছাড়া তারা উত্তেজিত হয়ে বাসে আগুন দেওয়ার চেষ্টা করেন।ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ঘটনার পর জেলা পুলিশ সুপারকে ফোন করা হয়। তিনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। কিন্তু পুলিশ দেরি হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে হামলা চালায়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×