হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৫২ অপরাহ্ন


ঢাকা, ২৮ জানুয়ারি – বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩১২, যার ফলে শহরের বাতাস এখন দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কায়রো, যার স্কোর ২৪০। তৃতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ২২০। চতুর্থ অবস্থানে কাবুলের স্কোর ২১৮ এবং পঞ্চম স্থানে থাকা কলকাতার স্কোর ২০৪।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক সূচক প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে ধরা হয়। আর স্কোর ৩০১-এর বেশি হলে সেটিকে দুর্যোগপূর্ণ অবস্থা হিসেবে গণ্য করা হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ জানুয়ারি – বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩১২, যার ফলে শহরের বাতাস এখন দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কায়রো, যার স্কোর ২৪০। তৃতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ২২০। চতুর্থ অবস্থানে কাবুলের স্কোর ২১৮ এবং পঞ্চম স্থানে থাকা কলকাতার স্কোর ২০৪।উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক সূচক প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়।স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে ধরা হয়। আর স্কোর ৩০১-এর বেশি হলে সেটিকে দুর্যোগপূর্ণ অবস্থা হিসেবে গণ্য করা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×