ঢাকা, ২৯ জানুয়ারি – পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
পরবর্তীতে বিকেলে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
তিনি জানান যে নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতকরণ এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে দ্রুত বিচার ও প্রতিকার ব্যবস্থা কার্যকর করাই এই অধ্যাদেশের মূল লক্ষ্য। ২০১০ সালের পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন রহিত করে এই নতুন অধ্যাদেশটি জারি করা হচ্ছে যা আরও বেশি যুগোপযোগী ও শক্তিশালী আইনি কাঠামো হিসেবে কাজ করবে।
সরকার মনে করে যে পরিবারকে নিরাপদ পরিসর হিসেবে গড়ে তুলতে এবং সহিংসতার শিকার নারী ও শিশুদের দ্রুত আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
সহকারী প্রেস সচিব উল্লেখ করেন যে নতুন অধ্যাদেশে পারিবারিক সহিংসতার সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে। এর আওতায় শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌন আচরণ এবং আর্থিক নির্যাতনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে ডিজিটাল মাধ্যমে সংঘটিত মানসিক নির্যাতনের বিষয়টিও আইনের আওতায় আনা হয়েছে যাতে আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধ করা সম্ভব হয়।
এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬




মন্তব্য করুন