কক্সবাজারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) বিকেলে ব্যাটালিয়নের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় শুরুতে গত ডিসেম্বর মাসের কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে উপস্থিত সদস্যদের অবহিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মৃত্যুঞ্জয় দে সজল।
সভাপতি তার বক্তব্যে বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং বেশ কিছু বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা ও সমাধান প্রদান করেন। তিনি মাদক ও অস্ত্র উদ্ধারসহ সব ধরনের আভিযানিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
এছাড়া সকল সদস্যকে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং মাদক ও যেকোনো ধরনের দুর্নীতি থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে গিয়ে ভাড়াটিয়া জনবল হিসেবে কোনো সভা-সমাবেশে অংশ নিতে না পারে, সে লক্ষ্যে ক্যাম্পের সকল চেকপোস্টে কঠোর নজরদারি বাড়ানোর জন্য ক্যাম্প কমান্ডার ও অপারেশন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় অধিনায়কের পক্ষ থেকে ইউনিটের একজন পুলিশ সদস্যকে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় ব্যাটালিয়নের অধীনস্থ সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন