হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ জামায়াত সমর্থকদের বিরুদ্ধে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ অপরাহ্ন


খুলনা, ৫ ফেব্রুয়ারি – খুলনা-১ আসনে নির্বাচনি প্রচারণার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করার অভিযোগ উঠেছে। দাকোপ উপজেলার লক্ষ্মীখোলা এলাকায় ঘটা এই ঘটনায় জামায়াত প্রার্থীর সমর্থকদের দায়ী করা হয়েছে। এ বিষয়ে দাকোপ থানা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দাকোপ থানার পরিদর্শক প্রকাশ বোস।

নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে বুধবার দাকোপ উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের স্থানীয় নেতা-কর্মীরা।

আরও পড়ুন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

দলটির দাকোপ উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের মনোনীত প্রার্থী মাওলানা আবু সাইদের হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণের সময় ১২ থেকে ১৩ জন নারী কর্মী হামলার শিকার হন।

অভিযোগে বলা হয়েছে, প্রচারণাকালে নারী কর্মীরা একটি বাড়িতে প্রবেশ করলে তাদের সেখানে আটকে রেখে অকথ্য গালিগালাজ ও শারীরিক নির্যাতন করা হয়। হামলায় কয়েকজন আহত হন, যাদের মধ্যে রোজিনা বেগম নামে একজনকে গুরুতর অবস্থায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, এ সময় তাদের স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন রোজিনা বেগম জানান, ভোট চাইতে গেলে প্রতিপক্ষরা তাদের ওপর চড়াও হয় এবং ওড়না ও বোরকা খুলে ফেলার মতো আচরণ করে।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ জামায়াত সমর্থকদের বিরুদ্ধে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ জামায়াত সমর্থকদের বিরুদ্ধে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] খুলনা, ৫ ফেব্রুয়ারি – খুলনা-১ আসনে নির্বাচনি প্রচারণার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করার অভিযোগ উঠেছে। দাকোপ উপজেলার লক্ষ্মীখোলা এলাকায় ঘটা এই ঘটনায় জামায়াত প্রার্থীর সমর্থকদের দায়ী করা হয়েছে। এ বিষয়ে দাকোপ থানা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দাকোপ থানার পরিদর্শক প্রকাশ বোস।নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে বুধবার দাকোপ উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের স্থানীয় নেতা-কর্মীরা।দলটির দাকোপ উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের মনোনীত প্রার্থী মাওলানা আবু সাইদের হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণের সময় ১২ থেকে ১৩ জন নারী কর্মী হামলার শিকার হন।অভিযোগে বলা হয়েছে, প্রচারণাকালে নারী কর্মীরা একটি বাড়িতে প্রবেশ করলে তাদের সেখানে আটকে রেখে অকথ্য গালিগালাজ ও শারীরিক নির্যাতন করা হয়। হামলায় কয়েকজন আহত হন, যাদের মধ্যে রোজিনা বেগম নামে একজনকে গুরুতর অবস্থায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ভুক্তভোগীদের দাবি, এ সময় তাদের স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন রোজিনা বেগম জানান, ভোট চাইতে গেলে প্রতিপক্ষরা তাদের ওপর চড়াও হয় এবং ওড়না ও বোরকা খুলে ফেলার মতো আচরণ করে।এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×