তুরস্ক, ৫ ফেব্রুয়ারি – তুরস্ক ও সৌদি আরব প্রতিরক্ষা শিল্পে নিজেদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মিসরের কায়রোতে সফর শেষে দেশে ফেরার পথে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন।
এরদোয়ান উল্লেখ করেন যে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘কান’ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এই যুদ্ধবিমান প্রকল্প নিয়ে তিনি অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছেন বলেও জানান। প্রতিরক্ষা খাতে সৌদি আরবের সঙ্গে তুরস্কের যৌথ বিনিয়োগের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন যে কোনো সময় এই অংশীদারিত্বের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব। আঙ্কারা ও রিয়াদ ইতোমধ্যেই একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্প সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে এবং ভবিষ্যতে এই সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার বিষয়ে তুরস্কের দৃঢ় অবস্থানের কথা তিনি পুনর্ব ব্যক্ত করেন।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমেই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হবে। তিনি আলোচনার টেবিল প্রতিষ্ঠার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। গাজা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এরদোয়ান জানান যে সেখানে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় এবং গাজা শান্তি পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে তুরস্ক সক্রিয় ভূমিকা পালন অব্যাহত রাখবে।
এ এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন