হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রযুক্তিগত ত্রুটিতে পিছিয়ে গেল নাসার আর্টেমিস–২ চন্দ্র মিশন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ অপরাহ্ন


ওয়াশিংটন, ৫ ফেব্রুয়ারি – প্রযুক্তিগত ত্রুটির কারণে ঐতিহাসিক আর্টেমিস–২ মিশন স্থগিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী সপ্তাহে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মিশনটি উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও পরীক্ষার সময় সমস্যা ধরা পড়ায় তা পিছিয়ে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, আর্টেমিস–২ মিশনের মাধ্যমে নভোচারীদের চাঁদের চারপাশে পাঠিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল। তবে প্রযুক্তিগত জটিলতার কারণে মিশনটি অন্তত মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। নতুন করে উৎক্ষেপণের নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করেনি নাসা।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

এই অভিযানটি ৫০ বছরেরও বেশি সময় পর মানুষকে চাঁদের নিকটে পাঠানোর প্রথম মিশন হতে যাচ্ছিল। এতে নভোচারী ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভার যথাক্রমে প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে ভ্রমণের রেকর্ড গড়ার কথা ছিল।

মিশনে ব্যবহৃত স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটের ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ পরীক্ষার সময় হাইড্রোজেন লিক শনাক্ত করা হয়। পাশাপাশি রকেটের ওপর স্থাপিত ওরিয়ন ক্যাপসুলের একটি ভাল্ভেও ত্রুটি ধরা পড়ে। এই ক্যাপসুলেই চার নভোচারী প্রায় ১০ দিনের মিশনে অবস্থান ও কাজ করবেন।

নাসা জানিয়েছে, দুই দিনের পরীক্ষায় প্রকৌশলীরা একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং সংগৃহীত সব তথ্য নতুন করে পর্যালোচনা করা হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

প্রযুক্তিগত ত্রুটিতে পিছিয়ে গেল নাসার আর্টেমিস–২ চন্দ্র মিশন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রযুক্তিগত ত্রুটিতে পিছিয়ে গেল নাসার আর্টেমিস–২ চন্দ্র মিশন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৫ ফেব্রুয়ারি – প্রযুক্তিগত ত্রুটির কারণে ঐতিহাসিক আর্টেমিস–২ মিশন স্থগিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী সপ্তাহে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মিশনটি উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও পরীক্ষার সময় সমস্যা ধরা পড়ায় তা পিছিয়ে দেওয়া হয়েছে।আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, আর্টেমিস–২ মিশনের মাধ্যমে নভোচারীদের চাঁদের চারপাশে পাঠিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল। তবে প্রযুক্তিগত জটিলতার কারণে মিশনটি অন্তত মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। নতুন করে উৎক্ষেপণের নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করেনি নাসা।এই অভিযানটি ৫০ বছরেরও বেশি সময় পর মানুষকে চাঁদের নিকটে পাঠানোর প্রথম মিশন হতে যাচ্ছিল। এতে নভোচারী ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভার যথাক্রমে প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে ভ্রমণের রেকর্ড গড়ার কথা ছিল।মিশনে ব্যবহৃত স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটের ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ পরীক্ষার সময় হাইড্রোজেন লিক শনাক্ত করা হয়। পাশাপাশি রকেটের ওপর স্থাপিত ওরিয়ন ক্যাপসুলের একটি ভাল্ভেও ত্রুটি ধরা পড়ে। এই ক্যাপসুলেই চার নভোচারী প্রায় ১০ দিনের মিশনে অবস্থান ও কাজ করবেন।নাসা জানিয়েছে, দুই দিনের পরীক্ষায় প্রকৌশলীরা একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং সংগৃহীত সব তথ্য নতুন করে পর্যালোচনা করা হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×