হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনে হামলার ঘটনায় এনসিপির নিন্দা ও বিচার দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ৬ ফেব্রুয়ারি – শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এই ঘটনার বিচার দাবি করেছে দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

বিবৃতিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশের ন্যক্কারজনক ও বর্বর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে। রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে ন্যায্য বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন দমন করার এই দুঃসাহসিক চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, এই হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এই হামলার ঘটনা শুধু শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ নয়, বরং এটি একটি ভয়ংকর বার্তা, যেখানে রাষ্ট্র নিজেই ন্যায়বিচারের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বিচারের দাবিতে গড়ে ওঠা ন্যায্য আন্দোলনকে বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে দমন করার এই অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রকাশ্য দিবালোকে সংঘটিত শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যা অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার ব্যবস্থার চরম ব্যর্থতার প্রকাশ। এতে এখন স্পষ্ট যে সরকার ও বিচার ব্যবস্থা শহীদ হাদির হত্যার বিচার নিয়ে গড়িমসি করছে এবং সারা দেশের মানুষের ন্যায্য দাবিকে পরিকল্পিতভাবে উপেক্ষা করছে। জাতীয় নাগরিক পার্টি স্পষ্ট ভাষায় জানায়, শহীদ শরিফ ওসমান হাদির খুনের বিচারের দাবিতে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং এই দাবি দমন করা যাবে না।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনে হামলার ঘটনায় এনসিপির নিন্দা ও বিচার দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনে হামলার ঘটনায় এনসিপির নিন্দা ও বিচার দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৬ ফেব্রুয়ারি – শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এই ঘটনার বিচার দাবি করেছে দলটি।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশের ন্যক্কারজনক ও বর্বর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে। রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে ন্যায্য বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন দমন করার এই দুঃসাহসিক চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।বিবৃতিতে আরও বলা হয়, এই হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এই হামলার ঘটনা শুধু শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ নয়, বরং এটি একটি ভয়ংকর বার্তা, যেখানে রাষ্ট্র নিজেই ন্যায়বিচারের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বিচারের দাবিতে গড়ে ওঠা ন্যায্য আন্দোলনকে বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে দমন করার এই অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রকাশ্য দিবালোকে সংঘটিত শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যা অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার ব্যবস্থার চরম ব্যর্থতার প্রকাশ। এতে এখন স্পষ্ট যে সরকার ও বিচার ব্যবস্থা শহীদ হাদির হত্যার বিচার নিয়ে গড়িমসি করছে এবং সারা দেশের মানুষের ন্যায্য দাবিকে পরিকল্পিতভাবে উপেক্ষা করছে। জাতীয় নাগরিক পার্টি স্পষ্ট ভাষায় জানায়, শহীদ শরিফ ওসমান হাদির খুনের বিচারের দাবিতে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং এই দাবি দমন করা যাবে না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×