হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন


কক্সবাজার, ৭ ফেব্রুয়ারি – কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান মারা গেছে। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হুজাইফার চাচা শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন এবং মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যংয়ে তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়ির আঙিনায় অবস্থানের সময় মিয়ানমার থেকে আসা গুলিতে গুলিবিদ্ধ হয় হুজাইফা। সে স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে। ঘটনার পর তাকে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি থাকায় মাথায় বিদ্ধ গুলি বের করা সম্ভব হয়নি, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। সীমান্তের ওপার থেকে আসা গোলা ও গুলিতে এপারের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

হুজাইফার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ৭ ফেব্রুয়ারি – কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান মারা গেছে। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হুজাইফার চাচা শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন এবং মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যংয়ে তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়ির আঙিনায় অবস্থানের সময় মিয়ানমার থেকে আসা গুলিতে গুলিবিদ্ধ হয় হুজাইফা। সে স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে। ঘটনার পর তাকে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি থাকায় মাথায় বিদ্ধ গুলি বের করা সম্ভব হয়নি, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। সীমান্তের ওপার থেকে আসা গোলা ও গুলিতে এপারের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।হুজাইফার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×