নান্দাইল, ৭ ফেব্রুয়ারি – ময়মনসিংহের নান্দাইলে নরসুন্দা নদী পুনঃখননের সময় মাটির নিচ থেকে মানুষের একটি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে খননকাজ চলাকালে এগুলো পাওয়া যায়। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সম্প্রতি ওই এলাকায় এক্সকাভেটর দিয়ে নদী খনন শুরু হয়। মাটি কাটার একপর্যায়ে মানুষের শরীরের হাড় ও খুলি বেরিয়ে এলে মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ভিড় জমায়। স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, এটি কোনো হত্যাকান্ডের পর লাশ গুম করার ঘটনা হতে পারে অথবা মুক্তিযুদ্ধের সময়েরও হতে পারে।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
তবে খুলির ওপরের পাটিতে দাঁতগুলো এখনো অক্ষত রয়েছে। শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উদ্ধার হওয়া খুলিটি ওই গ্রামের দ্বীন ইসলাম নামের এক ব্যক্তি সংরক্ষণ করে রেখেছেন। দ্বীন ইসলাম জানান, বাড়ির সামনে মাটি কাটার সময় হাড়গোড়গুলো শিশুরা নিয়ে খেললেও তিনি খুলিটি যত্ন করে রেখেছেন। এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে কেউ দাবি করলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের সুযোগ রয়েছে।
এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন