হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ১৩০ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ওর্ণ ক্যামেরার সংযোগ স্থাপন সম্পন্ন

এম জিয়াবুল হক, চকরিয়া:

এম জিয়াবুল হক, চকরিয়া:

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

কক্সবাজার-০১ (চকরিয়া পেকুয়া) আসনে আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ১৩০টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এসব ক্যামেরা মনিটরিং করার জন্য চকরিয়া থানায় ডকিং স্টেশন চালু এবং ১৩০টি বডিওর্ন ক্যামেরার সংযোগ স্থাপন সুসম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন।

শনিবার (০৭ ফেব্রুয়ারী) চকরিয়া থানা পুলিশের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে ভোটকেন্দ্র ভিত্তিক নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের বিষয়টি তুলে ধরেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
ওসি মনির হোসেন বলেন, নির্বাচনে যাতে চকরিয়া উপজেলার কোথাও কোনোপ্রকার অঘটন না ঘটে সে ব্যাপারে প্রশাসন সচেতন রয়েছে। তিনি বলেন, চকরিয়া উপজেলার ১৩০ টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ, ১৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ও ৫৫টি কেন্দ্র সাধারণ ক্যাটাগরীতে নির্ণয় করা হয়েছে। এসবের মধ্যে যেসব ভোটকেন্দ্রে অতীতে কোন সময় গোলমাল হয়নি সেগুলোকে সাধারণ হিসেবে অভিহিত করা হয়েছে।

ওসি আরো জানান, প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ ছাড়াও সেনাবাহিনীর একই রকমের আলাদা নজরদারি ব্যবস্থা থাকবে যার লিংক উপজেলা, জেলা, জোন, বাহিনী হেডকোয়ার্টার ছাড়াও নির্বাচন কমিশন থেকেও রিয়েল টাইম মনিটরিং সম্ভব হবে।
এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্র এলাকার প্রত্যেকটি জনপদের সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার আশ্বাস প্রদান ও সচেতনতা বৃদ্ধির কাজ সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চকরিয়া থানার ওসি মনির হোসেন আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে চকরিয়ায় কোন অপ্রীতিকর ঘটনার আশংকা নেই। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় ১৩০ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ওর্ণ ক্যামেরার সংযোগ স্থাপন সম্পন্ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ১৩০ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ওর্ণ ক্যামেরার সংযোগ স্থাপন সম্পন্ন

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-০১ (চকরিয়া পেকুয়া) আসনে আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ১৩০টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা মনিটরিং করার জন্য চকরিয়া থানায় ডকিং স্টেশন চালু এবং ১৩০টি বডিওর্ন ক্যামেরার সংযোগ স্থাপন সুসম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন। শনিবার (০৭ ফেব্রুয়ারী) চকরিয়া থানা পুলিশের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে ভোটকেন্দ্র ভিত্তিক নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের বিষয়টি তুলে ধরেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। ওসি মনির হোসেন বলেন, নির্বাচনে যাতে চকরিয়া উপজেলার কোথাও কোনোপ্রকার অঘটন না ঘটে সে ব্যাপারে প্রশাসন সচেতন রয়েছে। তিনি বলেন, চকরিয়া উপজেলার ১৩০ টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ, ১৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ও ৫৫টি কেন্দ্র সাধারণ ক্যাটাগরীতে নির্ণয় করা হয়েছে। এসবের মধ্যে যেসব ভোটকেন্দ্রে অতীতে কোন সময় গোলমাল হয়নি সেগুলোকে সাধারণ হিসেবে অভিহিত করা হয়েছে। ওসি আরো জানান, প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ ছাড়াও সেনাবাহিনীর একই রকমের আলাদা নজরদারি ব্যবস্থা থাকবে যার লিংক উপজেলা, জেলা, জোন, বাহিনী হেডকোয়ার্টার ছাড়াও নির্বাচন কমিশন থেকেও রিয়েল টাইম মনিটরিং সম্ভব হবে। এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্র এলাকার প্রত্যেকটি জনপদের সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার আশ্বাস প্রদান ও সচেতনতা বৃদ্ধির কাজ সম্পন্ন করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চকরিয়া থানার ওসি মনির হোসেন আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে চকরিয়ায় কোন অপ্রীতিকর ঘটনার আশংকা নেই। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×