কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী নুর আহমেদ আনোয়ারীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কোটবাজারে অনুষ্ঠিত এই পথসভায় সাধারণ ভোটারদের পাশাপাশি ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগ দেন।উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল।
পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৬ মাস ধরে এলাকায় চরম অন্যায়-অনিয়ম চালানো হয়েছে। বাজার, সিএনজি স্টেশন ও বিভিন্ন সমিতি জোরপূর্বক দখল করে একটি বড় দল মানুষের রুটি-রুজির পথ বন্ধ করে দিয়েছে। চাঁদা ছাড়া ব্যবসা করা অসম্ভব হয়ে পড়েছে, আতঙ্কে দিন কাটাচ্ছেন গরিব ও মেহনতি মানুষ।
বক্তারা আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে নিরীহ ব্যবসায়ী ও শ্রমজীবীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। যারা প্রতিবাদ করেছে, তাদের হুমকি, মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। এই দখলদার ও লুটেরা চক্র পুরো বাজার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
হিমছড়িতে ডাকাতির অভিযোগ, জনতার মারধরে আহত সন্দেহভাজন হাসপাতালে
১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ঘোষণা দেন, আনোয়ারী বিজয়ী হলে সব অবৈধ দখল উচ্ছেদ করা হবে। দখল হয়ে যাওয়া বাজার, সিএনজি স্টেশন ও সমিতিগুলো উদ্ধার করে সেগুলো আবার গরিব ও মেহনতি মানুষের হাতে তুলে দেওয়া হবে। কোনো চাঁদাবাজ, দখলদার বা সন্ত্রাসীর জায়গা হবে না—এমন কঠোর বার্তাও দেন তারা।
সভায় উপস্থিত সাধারণ ভোটাররা বলেন, তারা আর ভয় নয়—এবার ভোটের মাধ্যমে জবাব দিতে চান। জুলুম ও দুর্নীতির রাজনীতি থেকে মুক্তি পেতে তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দেওয়ার অঙ্গীকার করেন।পথসভা শেষে পুরো এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কোটবাজার।
বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর জিএস ও ছাত্রনেতা এসএম ফরহাদ বলেছেন, আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যালট যুদ্ধের, তারা প্রস্তুতি নিচ্ছে বুলেট যুদ্ধের। এ জনপদে (উখিয়া-টেকনাফ) দাঁড়িাপাল্লার বিজয় হবে।
উখিয়া উপজেলা সভাপতি আবুল ফজলের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার-৪ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি শাহজালাল চৌধুরী, ব্যবসায়ী আনিসুর রহমান ইয়াহিয়া, পালংখালীর ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, এবি পার্টির নেতা শামসুল হক শারেক, এনসিপি নেতা মোহাম্মদ হোসাইন।
এদিকে পথসভা চলাকালে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তারা নুর আহমেদ আনোয়ারীর দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে মাঠে কাজ করার ঘোষণা দেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ শাহ জাহান, জাকসু ভিপি এস এম ফরহাদ,এবি পার্টির কেন্দ্রীয় শরনার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক, জেলা জামায়াতের সেক্রেটারী জাহিদুল ইসলাম, শাহপুরী গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আনিসুর রহমান ইয়াহিয়া, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মৌলানা আবুল ফজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মৌলানা নুরুল হক, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম,এবি পার্টির উখিয়া উপজেলা সভাপতি সৈয়দ হোসাইন চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রিদুয়ানুল হক জিশান, এনসিপি কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন, ছাত্র আন্দোলনে অন্যতম ভুমিকা পালনকারী নারী নেত্রী জিনিয়া শারমিন রিয়া, এনসিপি উখিয়া উপজেলার সভাপতি আক্তার হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।




মন্তব্য করুন