হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনের আগের দিন চলবে দূরপাল্লার বাস, ভোটের দিন যেমন থাকবে পরিস্থিতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন


ঢাকা, ৯ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। তবে ভোটের দিন বাস চলাচলে সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও পরিবহন কর্মীদের ছুটির কারণে অধিকাংশ সার্ভিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আগামী ১১ ফেব্রুয়ারি বাস চলাচল করবে তবে ওই দিনের টিকিটের খুব বেশি চাহিদা লক্ষ্য করা যাচ্ছে না। বিপরীতে ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের প্রচুর চাপ রয়েছে।

ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বাস চলাচলের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে ওই দিন বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বেশিরভাগ পরিবহন কর্মী ও চালক ভোট দেওয়ার জন্য ছুটি চেয়েছেন বিধায় অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে বলে তিনি উল্লেখ করেন। এর আগে নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারা দেশে যান চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

প্রজ্ঞাপন অনুযায়ী সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩২ ধারা মোতাবেক ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনের আগের দিন চলবে দূরপাল্লার বাস, ভোটের দিন যেমন থাকবে পরিস্থিতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনের আগের দিন চলবে দূরপাল্লার বাস, ভোটের দিন যেমন থাকবে পরিস্থিতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৯ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। তবে ভোটের দিন বাস চলাচলে সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও পরিবহন কর্মীদের ছুটির কারণে অধিকাংশ সার্ভিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আগামী ১১ ফেব্রুয়ারি বাস চলাচল করবে তবে ওই দিনের টিকিটের খুব বেশি চাহিদা লক্ষ্য করা যাচ্ছে না। বিপরীতে ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের প্রচুর চাপ রয়েছে।ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বাস চলাচলের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে ওই দিন বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বেশিরভাগ পরিবহন কর্মী ও চালক ভোট দেওয়ার জন্য ছুটি চেয়েছেন বিধায় অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে বলে তিনি উল্লেখ করেন। এর আগে নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারা দেশে যান চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে।প্রজ্ঞাপন অনুযায়ী সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩২ ধারা মোতাবেক ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×