শিরোনাম ::
৮ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ দুই ডাকাত গ্রেপ্তার, জব্দ তালিকা নিয়ে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে সম্পর্ক জোরদার করতে চায় বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির মহাসড়কে অবতরণ করল মোদীকে বহনকারী বিমান তারেক রহমানের শপথ অনুষ্ঠানে থাকতে পারেন শেহবাজ শরিফ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন মিয়া দায়িত্ব ছেড়ে জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ সোমবার রাজধানীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভ হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধ, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে আহত ১০
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন অরিজিৎ সিং

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬


কলকাতা, ১০ ফেব্রুয়ারি – ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে এমন গুঞ্জন তীব্র আকার ধারণ করেছিল। এমনকি ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তিনি কোনো একটি দলের হয়ে প্রার্থী হতে পারেন বলেও দাবি করা হচ্ছিল।

অবশেষে এসব জল্পনা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় এই গায়ক। সম্প্রতি অরিজিৎ সিং প্লেব্যাক গায়কী থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়ার পর থেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনা শুরু হয়।

ভারতের একাধিক সংবাদমাধ্যম দাবি করে, অরিজিৎ সক্রিয় রাজনীতিতে নামছেন বা নিজের রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন। পরবর্তীতে এই আলোচনার মোড় ঘোরে বিজেপিতে যোগদানের সম্ভাবনার দিকে।

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই গুঞ্জন বিনোদন জগত ছাপিয়ে রাজনৈতিক মহলেও শোরগোল ফেলে দেয়।

এ প্রসঙ্গে দীর্ঘদিন নীরব থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ভক্তদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেন অরিজিৎ। এক ভক্ত সরাসরি তার রাজনীতিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট জানান, মানুষের কাজই হলো খবর তৈরি করা এবং তারা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: