হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুবলার চরের শুঁটকি পল্লী জনশূন্য: ভোট দিতে বাড়ি ফিরলেন হাজারো জেলে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন


বঙ্গোপসাগর, ১০ ফেব্রুয়ারি – বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লীতেও। দেশের সর্ববৃহৎ এই শুঁটকি উৎপাদন কেন্দ্রের চারটি পল্লী থেকে জেলে ও মহাজনরা ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে মাছ ধরা ও প্রক্রিয়াজাতকরণ বন্ধ রেখে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। গত রবিবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত তিন দিনের ব্যবধানে আট হাজারের বেশি জেলে ও মহাজন দুর্গম চর ছেড়ে লোকালয়ে পাড়ি জমিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অন্তর্গত আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শেলারচর শুঁটকি পল্লীতে বিভিন্ন প্রার্থীর পোস্টার ও ব্যানারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই এখানে অবস্থানরতরা নিজ পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। বাগেরহাট ৩ আসনের বিএনপি প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম সম্প্রতি এসব পল্লীতে প্রচারণা চালিয়েছেন। সুন্দরবন বিভাগ ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী দুবলার চরের পল্লীগুলোতে দশ হাজারের বেশি মানুষ শুঁটকি উৎপাদনের সঙ্গে জড়িত যাদের বেশিরভাগই সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

স্থানীয় বা জাতীয় নির্বাচন এলেই তারা জীবিকার কাজ স্থগিত রেখে ভোট দিতে বাড়ি ফেরেন। দুবলার শুঁটকি উৎপাদন কেন্দ্রের মহাজন ও বিভিন্ন জেলে সমিতির নেতারা জানিয়েছেন ভোট প্রদান শেষে তারা পুনরায় চরে ফিরে আসবেন। দুবলার চরের ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান দুর্গম এই চরেও নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল এবং অধিকাংশ জেলে ভোট দিতে এলাকা ছেড়েছেন। পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভির হাসান ইমরান জানান জেলে ও মহাজনরা চলে যাওয়ায় চরগুলো বর্তমানে প্রায় জনশূন্য হয়ে পড়েছে। তাদের অনুপস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পদের নিরাপত্তায় বন বিভাগের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুবলার চরের শুঁটকি পল্লী জনশূন্য: ভোট দিতে বাড়ি ফিরলেন হাজারো জেলে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুবলার চরের শুঁটকি পল্লী জনশূন্য: ভোট দিতে বাড়ি ফিরলেন হাজারো জেলে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] বঙ্গোপসাগর, ১০ ফেব্রুয়ারি – বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লীতেও। দেশের সর্ববৃহৎ এই শুঁটকি উৎপাদন কেন্দ্রের চারটি পল্লী থেকে জেলে ও মহাজনরা ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে মাছ ধরা ও প্রক্রিয়াজাতকরণ বন্ধ রেখে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। গত রবিবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত তিন দিনের ব্যবধানে আট হাজারের বেশি জেলে ও মহাজন দুর্গম চর ছেড়ে লোকালয়ে পাড়ি জমিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অন্তর্গত আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শেলারচর শুঁটকি পল্লীতে বিভিন্ন প্রার্থীর পোস্টার ও ব্যানারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই এখানে অবস্থানরতরা নিজ পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। বাগেরহাট ৩ আসনের বিএনপি প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম সম্প্রতি এসব পল্লীতে প্রচারণা চালিয়েছেন। সুন্দরবন বিভাগ ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী দুবলার চরের পল্লীগুলোতে দশ হাজারের বেশি মানুষ শুঁটকি উৎপাদনের সঙ্গে জড়িত যাদের বেশিরভাগই সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনার বিভিন্ন উপজেলার বাসিন্দা।স্থানীয় বা জাতীয় নির্বাচন এলেই তারা জীবিকার কাজ স্থগিত রেখে ভোট দিতে বাড়ি ফেরেন। দুবলার শুঁটকি উৎপাদন কেন্দ্রের মহাজন ও বিভিন্ন জেলে সমিতির নেতারা জানিয়েছেন ভোট প্রদান শেষে তারা পুনরায় চরে ফিরে আসবেন। দুবলার চরের ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান দুর্গম এই চরেও নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল এবং অধিকাংশ জেলে ভোট দিতে এলাকা ছেড়েছেন। পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভির হাসান ইমরান জানান জেলে ও মহাজনরা চলে যাওয়ায় চরগুলো বর্তমানে প্রায় জনশূন্য হয়ে পড়েছে। তাদের অনুপস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পদের নিরাপত্তায় বন বিভাগের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×