কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে।
এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল,দুটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটার, একটি হ্যামার, দুটি চাপাতি এবং দুটি ওয়াকিটকি সেট, ৪টি পিস্তলের গুলি, ৬৯টি একে-২১-এর গুলি, ৩টি কার্তুজ ও ১৩টি রাইফেলের গুলি জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা আজিজুল হকের ছেলে নুরুল আমিন(৩২),উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল গ্রামের আহমেদের ছেলে জানে আলম (৩৫),ও কক্সবাজার সদর পৌরসভার শফিক আহমদ এর ছেলে সোহেল রানা (২৬)।
বুধবার ভোর ৬ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রহমতের বিল এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আহমদ সত্যতা নিশ্চিত করেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।




মন্তব্য করুন