হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গজারিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও ট্রলারসহ আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন


মুন্সিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি – মুন্সিগঞ্জের গজারিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় শটগান, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ নয়ন-পিয়াস ডাকাত দলের এক সহযোগীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকায় এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দ্রুতগামী ট্রলারও জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম জামাল হোসেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, তিনি নয়ন-পিয়াস ডাকাত দলের সোর্স হিসেবে কাজ করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুয়াগাছিয়া ইউনিয়নে চিহ্নিত ডাকাত রিয়াজের বাড়িতে তল্লাশি চালিয়ে শটগান, তিন রাউন্ড গুলি ও নয়টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

অভিযানের সময় রিয়াজ বাড়িতে ছিলেন না। রিয়াজের বাবা আকতারের বিরুদ্ধেও ২৭টির বেশি ফৌজদারি মামলা রয়েছে এবং নয়ন-পিয়াসের অনুপস্থিতিতে তিনিই ডাকাত দলের কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় তল্লাশিকালে জামাল হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ডাকাতদের চেনেন না বলে দাবি করলেও পরে তার মুঠোফোনে পিয়াসের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। এছাড়া অভিযানের অংশ হিসেবে চর এলাকা থেকে ডাকাত দলের ব্যবহৃত ট্রলারটি জব্দ করে যৌথ বাহিনী।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গজারিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও ট্রলারসহ আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গজারিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও ট্রলারসহ আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Print Image
[ad_1] মুন্সিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি – মুন্সিগঞ্জের গজারিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় শটগান, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ নয়ন-পিয়াস ডাকাত দলের এক সহযোগীকে আটক করা হয়েছে।মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকায় এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দ্রুতগামী ট্রলারও জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম জামাল হোসেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, তিনি নয়ন-পিয়াস ডাকাত দলের সোর্স হিসেবে কাজ করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুয়াগাছিয়া ইউনিয়নে চিহ্নিত ডাকাত রিয়াজের বাড়িতে তল্লাশি চালিয়ে শটগান, তিন রাউন্ড গুলি ও নয়টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।অভিযানের সময় রিয়াজ বাড়িতে ছিলেন না। রিয়াজের বাবা আকতারের বিরুদ্ধেও ২৭টির বেশি ফৌজদারি মামলা রয়েছে এবং নয়ন-পিয়াসের অনুপস্থিতিতে তিনিই ডাকাত দলের কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় তল্লাশিকালে জামাল হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ডাকাতদের চেনেন না বলে দাবি করলেও পরে তার মুঠোফোনে পিয়াসের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। এছাড়া অভিযানের অংশ হিসেবে চর এলাকা থেকে ডাকাত দলের ব্যবহৃত ট্রলারটি জব্দ করে যৌথ বাহিনী।এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×