হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিয়ের আসরে বসার আগেই ভোটকেন্দ্রে, সৈয়দপুরে বরের সাজে যুবকের ভোট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন


নীলফামারী, ১২ ফেব্রুয়ারি – নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিয়ের আনুষ্ঠানিকতার আগেই ভোটাধিকার প্রয়োগ করলেন সামিউল ইসলাম নামের এক যুবক। বৃহস্পতিবার দুপুরে তিনি শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট প্রদান করেন।

বরের সাজে সজ্জিত সামিউল ইসলাম নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা। ভোট দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে সামিউল ইসলাম জানান, পারিবারিকভাবে আজ তার বিয়ের দিন ধার্য করা হয়েছে। জীবনের এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে রাখতেই তিনি বিয়ের পোশাকেই ভোট দিতে এসেছেন। একইসঙ্গে তিনি তরুণ সমাজকে সঠিক ও যোগ্য প্রার্থী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, ভোট দিতে এসে কেন্দ্রে একজন বরকে দেখে সবাই বেশ অবাক হয়েছেন। তিনি এভাবে এসে ভোটের গুরুত্ব সম্পর্কে একটি বার্তা দিয়েছেন যা প্রশংসনীয়। এদিকে নীলফামারী জেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, জেলার চারটি সংসদীয় আসনে মোট ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮৭ হাজার ২৮৯ জন, পুরুষ ভোটার ৭ লাখ ৯৩ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। চারটি আসনে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিয়ের আসরে বসার আগেই ভোটকেন্দ্রে, সৈয়দপুরে বরের সাজে যুবকের ভোট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিয়ের আসরে বসার আগেই ভোটকেন্দ্রে, সৈয়দপুরে বরের সাজে যুবকের ভোট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] নীলফামারী, ১২ ফেব্রুয়ারি – নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিয়ের আনুষ্ঠানিকতার আগেই ভোটাধিকার প্রয়োগ করলেন সামিউল ইসলাম নামের এক যুবক। বৃহস্পতিবার দুপুরে তিনি শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট প্রদান করেন।বরের সাজে সজ্জিত সামিউল ইসলাম নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা। ভোট দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে সামিউল ইসলাম জানান, পারিবারিকভাবে আজ তার বিয়ের দিন ধার্য করা হয়েছে। জীবনের এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে রাখতেই তিনি বিয়ের পোশাকেই ভোট দিতে এসেছেন। একইসঙ্গে তিনি তরুণ সমাজকে সঠিক ও যোগ্য প্রার্থী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান।স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, ভোট দিতে এসে কেন্দ্রে একজন বরকে দেখে সবাই বেশ অবাক হয়েছেন। তিনি এভাবে এসে ভোটের গুরুত্ব সম্পর্কে একটি বার্তা দিয়েছেন যা প্রশংসনীয়। এদিকে নীলফামারী জেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, জেলার চারটি সংসদীয় আসনে মোট ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮৭ হাজার ২৮৯ জন, পুরুষ ভোটার ৭ লাখ ৯৩ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। চারটি আসনে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×