হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বরিশাল-৩ আসনে ২১ হাজার ভোটে জয়নুল আবেদীনের জয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন


বরিশাল-৩, ১৩ ফেব্রুয়ারি – বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

এই নির্বাচনে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক এবং ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১২৬টি ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। অন্যদিকে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ২৪৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের একজন ভোটারও রয়েছেন।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বরিশাল-৩ আসনে ২১ হাজার ভোটে জয়নুল আবেদীনের জয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বরিশাল-৩ আসনে ২১ হাজার ভোটে জয়নুল আবেদীনের জয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Print Image
[ad_1] বরিশাল-৩, ১৩ ফেব্রুয়ারি – বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।এই নির্বাচনে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক এবং ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১২৬টি ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। অন্যদিকে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ২৪৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের একজন ভোটারও রয়েছেন।এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×