হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ত্রয়োদশ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়, মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন কারা?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করেছে। এর মাধ্যমে দীর্ঘ দুই দশক পর দলটি পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে। নবনির্বাচিত সরকার ও মন্ত্রিসভার সদস্য কারা হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, সাংবিধানিক নিয়ম মেনে দ্রুততম সময়ের মধ্যে শপথ গ্রহণ সম্পন্ন হবে এবং দেশবাসী নতুন সরকার দেখতে পাবে। দলীয় সূত্রে খবর, বিএনপির নতুন মন্ত্রিসভা গঠিত হবে নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে। অতীতে দলের জন্য ত্যাগ স্বীকার ও যোগ্যতার ভিত্তিতে নেতাদের মন্ত্রিপরিষদে স্থান দেওয়া হবে। বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

তবে মন্ত্রিসভার আকার খুব বেশি বড় বা ঢাউস হবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক যাত্রার যে সূচনা হলো, তা অব্যাহত রাখা এবং রাষ্ট্র কাঠামোর কাঙ্ক্ষিত সংস্কার সাধনই তাদের মূল লক্ষ্য। ইশতেহার ও রাজনৈতিক সমঝোতার দলিল অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। নির্বাচনে তারেক রহমান দুটি সংসদীয় আসন থেকে বিজয়ী হয়েছেন এবং তাঁর নেতৃত্বেই বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে তিনি হবেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান মেধা ও পরিশ্রম দিয়ে দলকে এই বিজয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।

নতুন সরকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন বলে জোরালো আলোচনা রয়েছে। এছাড়াও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা। টেকনোক্র্যাট কোটায় ও জোটের শরিকদের মধ্যে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নুর প্রমুখের নামও আলোচনায় রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীকে সহায়তার জন্য বিশেষ দায়িত্বে দেখা যেতে পারে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ত্রয়োদশ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়, মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন কারা?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ত্রয়োদশ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়, মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন কারা?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করেছে। এর মাধ্যমে দীর্ঘ দুই দশক পর দলটি পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে। নবনির্বাচিত সরকার ও মন্ত্রিসভার সদস্য কারা হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, সাংবিধানিক নিয়ম মেনে দ্রুততম সময়ের মধ্যে শপথ গ্রহণ সম্পন্ন হবে এবং দেশবাসী নতুন সরকার দেখতে পাবে। দলীয় সূত্রে খবর, বিএনপির নতুন মন্ত্রিসভা গঠিত হবে নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে। অতীতে দলের জন্য ত্যাগ স্বীকার ও যোগ্যতার ভিত্তিতে নেতাদের মন্ত্রিপরিষদে স্থান দেওয়া হবে। বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।তবে মন্ত্রিসভার আকার খুব বেশি বড় বা ঢাউস হবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক যাত্রার যে সূচনা হলো, তা অব্যাহত রাখা এবং রাষ্ট্র কাঠামোর কাঙ্ক্ষিত সংস্কার সাধনই তাদের মূল লক্ষ্য। ইশতেহার ও রাজনৈতিক সমঝোতার দলিল অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। নির্বাচনে তারেক রহমান দুটি সংসদীয় আসন থেকে বিজয়ী হয়েছেন এবং তাঁর নেতৃত্বেই বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে তিনি হবেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান মেধা ও পরিশ্রম দিয়ে দলকে এই বিজয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।নতুন সরকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন বলে জোরালো আলোচনা রয়েছে। এছাড়াও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা। টেকনোক্র্যাট কোটায় ও জোটের শরিকদের মধ্যে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নুর প্রমুখের নামও আলোচনায় রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীকে সহায়তার জন্য বিশেষ দায়িত্বে দেখা যেতে পারে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে।এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×