হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে আহত ৫৪, জলপাই বাগান ধ্বংস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন


পশ্চিম তীর, ১৪ ফেব্রুয়ারি – অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে অন্তত ৫৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। নাবলুসের দক্ষিণে তালফিট ও কুসরার কাছে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অন্তত একজন গুলিবিদ্ধ হন।

এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তর-পূর্বে মিখমাস শহরের কাছে খিল্লেত আস-সদরাহ এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে। রামাল্লার নিকটবর্তী তুরমুস আয়া এলাকায় বসতি স্থাপনকারীরা তাণ্ডব চালিয়ে প্রায় ৩০০টি জলপাই গাছ কেটে ফেলেছে এবং বুলডোজার দিয়ে কৃষিজমি গুঁড়িয়ে দিয়েছে। একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে আটক করেছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

দেইর গাসানেহ ও বেইত রিমা ছাড়াও জেনিনের কাছে জাবা, সিরিস ও মেইথালুন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। ফিলিস্তিনি সংগঠন হামাস এসব হামলাকে নৃশংস আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নির্মূল নীতি বাস্তবায়ন করছে এবং সশস্ত্র বসতি স্থাপনকারীদের সেনাবাহিনীর সুরক্ষায় হামলার সুযোগ করে দিচ্ছে। হামাস আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে আহত ৫৪, জলপাই বাগান ধ্বংস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে আহত ৫৪, জলপাই বাগান ধ্বংস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পশ্চিম তীর, ১৪ ফেব্রুয়ারি – অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে অন্তত ৫৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। নাবলুসের দক্ষিণে তালফিট ও কুসরার কাছে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অন্তত একজন গুলিবিদ্ধ হন।এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তর-পূর্বে মিখমাস শহরের কাছে খিল্লেত আস-সদরাহ এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে। রামাল্লার নিকটবর্তী তুরমুস আয়া এলাকায় বসতি স্থাপনকারীরা তাণ্ডব চালিয়ে প্রায় ৩০০টি জলপাই গাছ কেটে ফেলেছে এবং বুলডোজার দিয়ে কৃষিজমি গুঁড়িয়ে দিয়েছে। একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে আটক করেছে।দেইর গাসানেহ ও বেইত রিমা ছাড়াও জেনিনের কাছে জাবা, সিরিস ও মেইথালুন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। ফিলিস্তিনি সংগঠন হামাস এসব হামলাকে নৃশংস আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নির্মূল নীতি বাস্তবায়ন করছে এবং সশস্ত্র বসতি স্থাপনকারীদের সেনাবাহিনীর সুরক্ষায় হামলার সুযোগ করে দিচ্ছে। হামাস আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে।এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×