ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – বাংলাদেশের নতুন সরকার আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে অন্তর্বর্তী সরকার আমন্ত্রণ জানিয়েছে।
শনিবার রাতের দিকে অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বের প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের ইতিহাস রশিদের
জানা গেছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা ও প্রটোকল সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভ করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একই দিনে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।




মন্তব্য করুন