ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে এসেছে তেলআবিব, স্কোর ৯১২। এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার স্কোর ২১৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ারে এসব তথ্য পাওয়া গেছে।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে সেনেগালের ডাকার, স্কোর ২৭৫, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৬৬, পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২০২।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন