হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মির্জা আব্বাসের কাছে হেরেও উচ্চকক্ষে যাওয়ার সুযোগ নাসীরুদ্দীনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন


ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের কাছে পরাজিত হলেও সংসদের উচ্চকক্ষে বা সিনেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর।

গণভোটে বিজয়ের পর জুলাই সনদের রূপরেখা অনুযায়ী গঠিত হতে যাওয়া এই উচ্চকক্ষে এনসিপির প্রতিনিধি হিসেবে তার নামই সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উচ্চকক্ষে মোট ১০০ জন সদস্য থাকবেন এবং জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের শতাংশের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো তাদের সদস্য মনোনয়ন দেবে। এবারের নির্বাচনে এনসিপি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে যা মোট প্রদত্ত ভোটের ৩ দশমিক ২১ শতাংশ।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

আনুপাতিক এই হারে দলটি উচ্চকক্ষে অন্তত তিনটি আসন পেতে পারে। দলীয় সূত্রমতে সম্ভাব্য এই তিনটি আসনের তালিকায় শীর্ষেই রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং তিনি যদি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ার সিদ্ধান্ত নেন তবে উচ্চকক্ষে যোগ নাও দিতে পারেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায় ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হন এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান করেন। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন যে উচ্চকক্ষে মনোনয়নের বিষয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে এবং শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মির্জা আব্বাসের কাছে হেরেও উচ্চকক্ষে যাওয়ার সুযোগ নাসীরুদ্দীনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মির্জা আব্বাসের কাছে হেরেও উচ্চকক্ষে যাওয়ার সুযোগ নাসীরুদ্দীনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের কাছে পরাজিত হলেও সংসদের উচ্চকক্ষে বা সিনেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর।গণভোটে বিজয়ের পর জুলাই সনদের রূপরেখা অনুযায়ী গঠিত হতে যাওয়া এই উচ্চকক্ষে এনসিপির প্রতিনিধি হিসেবে তার নামই সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উচ্চকক্ষে মোট ১০০ জন সদস্য থাকবেন এবং জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের শতাংশের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো তাদের সদস্য মনোনয়ন দেবে। এবারের নির্বাচনে এনসিপি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে যা মোট প্রদত্ত ভোটের ৩ দশমিক ২১ শতাংশ।আনুপাতিক এই হারে দলটি উচ্চকক্ষে অন্তত তিনটি আসন পেতে পারে। দলীয় সূত্রমতে সম্ভাব্য এই তিনটি আসনের তালিকায় শীর্ষেই রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং তিনি যদি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ার সিদ্ধান্ত নেন তবে উচ্চকক্ষে যোগ নাও দিতে পারেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায় ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হন এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান করেন। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন যে উচ্চকক্ষে মনোনয়নের বিষয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে এবং শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×