হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২, ০৯:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুরুল ইসলাম (২৫) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবার) বেলা ১১টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম পাবর্ত্য বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের আশরাফপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি কৃষিজীবি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, (মঙ্গলবার) সকালে নুরুল ইসলাম চকরিয়া পৌরশহর থেকে কাজ শেষে বেলা ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকায় পৌঁছলে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২, ০৯:৫১ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুরুল ইসলাম (২৫) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবার) বেলা ১১টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম পাবর্ত্য বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের আশরাফপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি কৃষিজীবি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, (মঙ্গলবার) সকালে নুরুল ইসলাম চকরিয়া পৌরশহর থেকে কাজ শেষে বেলা ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকায় পৌঁছলে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×