হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ৩ ছাত্রলীগ কর্মী কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন


ধানমণ্ডি , ১৬ ফেব্রুয়ারি – ধানমণ্ডির ৩২ নম্বর এলাকায় ফুল দিতে গিয়ে আটক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ জিন্নাহ এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আদালত সেই আবেদন মঞ্জুর করেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন, মিরপুর গভর্নমেন্ট রুপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. সাকিব, নোয়াখালীর হাতিয়া ডিগ্রি কলেজের মো. জিহাদুল ইসলাম জিহাদ ও বরিশালের রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রিফাদ। মামলার নথিপত্রে উল্লেখ করা হয়েছে, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে পুলিশ এই তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর ধানমণ্ডির কাজী নজরুল ইনস্টিটিউট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মিছিল ও স্লোগান দেয়। সে সময় ধানমণ্ডি ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শওকত ওসমান বাবু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের কর্মী মিলন খানকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনায় ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল হেলাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এসএএস/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ৩ ছাত্রলীগ কর্মী কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ৩ ছাত্রলীগ কর্মী কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ধানমণ্ডি , ১৬ ফেব্রুয়ারি – ধানমণ্ডির ৩২ নম্বর এলাকায় ফুল দিতে গিয়ে আটক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ জিন্নাহ এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।আদালত সেই আবেদন মঞ্জুর করেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন, মিরপুর গভর্নমেন্ট রুপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. সাকিব, নোয়াখালীর হাতিয়া ডিগ্রি কলেজের মো. জিহাদুল ইসলাম জিহাদ ও বরিশালের রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রিফাদ। মামলার নথিপত্রে উল্লেখ করা হয়েছে, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে পুলিশ এই তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর ধানমণ্ডির কাজী নজরুল ইনস্টিটিউট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মিছিল ও স্লোগান দেয়। সে সময় ধানমণ্ডি ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শওকত ওসমান বাবু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের কর্মী মিলন খানকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনায় ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল হেলাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।এসএএস/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×