হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্টামফোর্ড ইউনিভার্সিটির নতুন ভিসি হলেন ড. শরীফ নাফে আস্‌-সাবের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – স্টামফোর্ড ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. শরীফ নাফে আস্‌-সাবের। রাষ্ট্রপতি এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আচার্য (চ্যান্সেলর) প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের শিক্ষক ড. শরীফ নাফে আস্‌-সাবেরকে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পিআরডি ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে রাষ্ট্রপতির মাধ্যমে ড. শরীফ নাফে আস্‌-সাবেরকে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগের আদেশ দেন।

ড. শরীফ নাফে আস্‌-সাবের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন একাডেমিক নেতা, কৌশলবিদ ও সুশাসনবিশেষজ্ঞ। তার কর্মজীবন তিন দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের প্রিন্সিপলস অব ম্যানেজমেন্ট এডুকেশন (মধ্যপ্রাচ্য অধ্যায়)-এর ভাইস চেয়্যারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক, ডেপুটি হেড, অ্যাসোসিয়েট ডিন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন), ভারপ্রাপ্ত ডেপুটি প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্বে ছিলেন। সেখানে তিনি টেকসই উন্নয়নভিত্তিক মাস্টার অব ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রাম চালু করেন এবং জ্যাঁ মনেঁ সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস নেটওয়ার্কের ক্লাস্টার লিডার হিসেবে কাজ করেন।

মনাশ বিশ্ববিদ্যালয়ে তিনি এমফিল (ইন্ডাস্ট্রি) প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক ও আন্তর্জাতিক ব্যবসা প্রোগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি মোনাস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বোর্ডের নির্বাচিত সদস্যও ছিলেন। তাসমানিয়া ও ম্যাসি বিশ্ববিদ্যালয়েও তিনি একাডেমিক নেতৃত্বের দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রপতির এই আদেশের প্রতি যথাযথ আনুগত্য ও শ্রদ্ধা জানিয়ে ড. শরীফ নাফে আস্‌-সাবের সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বোর্ডের সদস্য, সব ডিন, সব বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্টামফোর্ড ইউনিভার্সিটির নতুন ভিসি হলেন ড. শরীফ নাফে আস্‌-সাবের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্টামফোর্ড ইউনিভার্সিটির নতুন ভিসি হলেন ড. শরীফ নাফে আস্‌-সাবের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – স্টামফোর্ড ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. শরীফ নাফে আস্‌-সাবের। রাষ্ট্রপতি এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আচার্য (চ্যান্সেলর) প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের শিক্ষক ড. শরীফ নাফে আস্‌-সাবেরকে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পিআরডি ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে রাষ্ট্রপতির মাধ্যমে ড. শরীফ নাফে আস্‌-সাবেরকে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগের আদেশ দেন।ড. শরীফ নাফে আস্‌-সাবের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন একাডেমিক নেতা, কৌশলবিদ ও সুশাসনবিশেষজ্ঞ। তার কর্মজীবন তিন দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের প্রিন্সিপলস অব ম্যানেজমেন্ট এডুকেশন (মধ্যপ্রাচ্য অধ্যায়)-এর ভাইস চেয়্যারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক, ডেপুটি হেড, অ্যাসোসিয়েট ডিন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন), ভারপ্রাপ্ত ডেপুটি প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্বে ছিলেন। সেখানে তিনি টেকসই উন্নয়নভিত্তিক মাস্টার অব ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রাম চালু করেন এবং জ্যাঁ মনেঁ সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস নেটওয়ার্কের ক্লাস্টার লিডার হিসেবে কাজ করেন।মনাশ বিশ্ববিদ্যালয়ে তিনি এমফিল (ইন্ডাস্ট্রি) প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক ও আন্তর্জাতিক ব্যবসা প্রোগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি মোনাস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বোর্ডের নির্বাচিত সদস্যও ছিলেন। তাসমানিয়া ও ম্যাসি বিশ্ববিদ্যালয়েও তিনি একাডেমিক নেতৃত্বের দায়িত্বে ছিলেন।রাষ্ট্রপতির এই আদেশের প্রতি যথাযথ আনুগত্য ও শ্রদ্ধা জানিয়ে ড. শরীফ নাফে আস্‌-সাবের সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বোর্ডের সদস্য, সব ডিন, সব বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×