হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৯ মার্চ মুক্তি পাচ্ছে আরিফিন শুভর বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন


ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর দীর্ঘ প্রতীক্ষিত বলিউড অভিষেকের প্রহর এবার ফুরোচ্ছে। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত রাজনৈতিক থ্রিলার ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। আসন্ন ঈদকে কেন্দ্র করে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ ইতিমধ্যেই এই সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করেছে।

হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথমবারের মতো বাংলা ভাষাতেও কোনো কনটেন্ট প্রকাশ করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। সৌমিক সেন পরিচালিত এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘জিমি রয়’ হিসেবে পর্দায় হাজির হবেন আরিফিন শুভ। প্রকাশিত ফার্স্ট লুকে তাঁকে সত্তরের দশকের আবহে ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে। কখনও তিনি পরিপাটি স্যুটে আবার কখনও নৃত্যে মগ্ন এক রেট্রো ব্যক্তিত্ব হিসেবে ধরা দিয়েছেন। নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ জানিয়েছেন যে এটি এমন এক গল্প যেখানে সংলাপের পাশাপাশি সঙ্গীতও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

অনুভূতি এবং পরিস্থিতির টানাপোড়েন প্রকাশ পেয়েছে সঙ্গীত ও নীরবতার সমন্বয়ে। টিজার সূত্রে জানা গেছে গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। সিরিজটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শাতাফ ফিগার এবং অমিত সাহা।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৯ মার্চ মুক্তি পাচ্ছে আরিফিন শুভর বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৯ মার্চ মুক্তি পাচ্ছে আরিফিন শুভর বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর দীর্ঘ প্রতীক্ষিত বলিউড অভিষেকের প্রহর এবার ফুরোচ্ছে। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত রাজনৈতিক থ্রিলার ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। আসন্ন ঈদকে কেন্দ্র করে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ ইতিমধ্যেই এই সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করেছে।হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথমবারের মতো বাংলা ভাষাতেও কোনো কনটেন্ট প্রকাশ করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। সৌমিক সেন পরিচালিত এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘জিমি রয়’ হিসেবে পর্দায় হাজির হবেন আরিফিন শুভ। প্রকাশিত ফার্স্ট লুকে তাঁকে সত্তরের দশকের আবহে ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে। কখনও তিনি পরিপাটি স্যুটে আবার কখনও নৃত্যে মগ্ন এক রেট্রো ব্যক্তিত্ব হিসেবে ধরা দিয়েছেন। নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ জানিয়েছেন যে এটি এমন এক গল্প যেখানে সংলাপের পাশাপাশি সঙ্গীতও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অনুভূতি এবং পরিস্থিতির টানাপোড়েন প্রকাশ পেয়েছে সঙ্গীত ও নীরবতার সমন্বয়ে। টিজার সূত্রে জানা গেছে গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। সিরিজটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শাতাফ ফিগার এবং অমিত সাহা।এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×