হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লামায় পুলিশি অভিযানে ১২টি গরু-মহিষ আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ অক্টোবর ২০২২, ০৬:৩৯ অপরাহ্ন

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

রাতের আধাঁরে নদী পথে পাচারকালে পৃথক দুইটি অভিযানে ১২টি গরু-মহিষ আটক করেছে লামা থানা পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) ভোর ৬টায় লামা পৌরসভার ৯নং ওয়ার্ড শিলেরতুয়া এলাকায় ৬টি এবং সকাল ৯টায় পৌরসভার ৫নং ওয়ার্ড লামামুখ হতে ৬টি মোট ১২টি গরু-মহিষ আটক করা হয়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নদী পথে মিয়ানমার হতে আসা চোরাই গরু পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টায় লামা পৌরসভার ৯নং ওয়ার্ড শিলেরতুয়া এলাকায় ৩টি মহিষ ও ৩টি গরু এবং সকাল ৯টায় পৌরসভার ৫নং ওয়ার্ড লামামুখ-কুড়ালিয়া টেক এলাকা হতে ৬টি গরু মোট ১২টি গরু-মহিষ আটক করা হয়। শিলেরতুয়া হতে আটক মহিষ ও গরু ৬টি মালিকানা যাচাই করতে দুপুরে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত কাগজপত্র যাচাই করে গরুর প্রকৃত মালিক মোঃ ইউনুচ মিয়াকে জিম্মায় দেয়।

তিনি আরো বলেন, অপরদিকে লামামুখ-কুড়ালিয়া টেক হতে আটক ৬টি গরু লামা থানার জিম্মায় আছে। এই চালানে আরো গরু আছে মর্মে পুলিশের অভিযান চলমান আছে। বৃহস্পতিবার এ গরু গুলো আদালতে পাঠানো হবে। বিজ্ঞ আদালত এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন। আটককৃত গরু গুলোর দেশীয় না বিদেশী এমন প্রশ্ন করলে তিনি বলেন, আদালত চাইলে তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দিয়ে নিশ্চিত হতে পারেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

আদালত হতে ৬টি গরুর মালিকানা নিশ্চিত হয়ে জিম্মায় নেয়া গরু ব্যবসায়ী মোঃ ইউনুচ মিয়া বলেন, আমরা গরু নিয়ে আনার সময় কিছু লোক আমাদের কাছে চাঁদা দাবী করে। আমরা চাঁদাবাজি বন্ধে আইনের সহায়তা কামনা করব।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

লামায় পুলিশি অভিযানে ১২টি গরু-মহিষ আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লামায় পুলিশি অভিযানে ১২টি গরু-মহিষ আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর ২০২২, ০৬:৩৯ অপরাহ্ন
Print Image
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : রাতের আধাঁরে নদী পথে পাচারকালে পৃথক দুইটি অভিযানে ১২টি গরু-মহিষ আটক করেছে লামা থানা পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) ভোর ৬টায় লামা পৌরসভার ৯নং ওয়ার্ড শিলেরতুয়া এলাকায় ৬টি এবং সকাল ৯টায় পৌরসভার ৫নং ওয়ার্ড লামামুখ হতে ৬টি মোট ১২টি গরু-মহিষ আটক করা হয়। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নদী পথে মিয়ানমার হতে আসা চোরাই গরু পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টায় লামা পৌরসভার ৯নং ওয়ার্ড শিলেরতুয়া এলাকায় ৩টি মহিষ ও ৩টি গরু এবং সকাল ৯টায় পৌরসভার ৫নং ওয়ার্ড লামামুখ-কুড়ালিয়া টেক এলাকা হতে ৬টি গরু মোট ১২টি গরু-মহিষ আটক করা হয়। শিলেরতুয়া হতে আটক মহিষ ও গরু ৬টি মালিকানা যাচাই করতে দুপুরে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত কাগজপত্র যাচাই করে গরুর প্রকৃত মালিক মোঃ ইউনুচ মিয়াকে জিম্মায় দেয়। তিনি আরো বলেন, অপরদিকে লামামুখ-কুড়ালিয়া টেক হতে আটক ৬টি গরু লামা থানার জিম্মায় আছে। এই চালানে আরো গরু আছে মর্মে পুলিশের অভিযান চলমান আছে। বৃহস্পতিবার এ গরু গুলো আদালতে পাঠানো হবে। বিজ্ঞ আদালত এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন। আটককৃত গরু গুলোর দেশীয় না বিদেশী এমন প্রশ্ন করলে তিনি বলেন, আদালত চাইলে তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দিয়ে নিশ্চিত হতে পারেন। আদালত হতে ৬টি গরুর মালিকানা নিশ্চিত হয়ে জিম্মায় নেয়া গরু ব্যবসায়ী মোঃ ইউনুচ মিয়া বলেন, আমরা গরু নিয়ে আনার সময় কিছু লোক আমাদের কাছে চাঁদা দাবী করে। আমরা চাঁদাবাজি বন্ধে আইনের সহায়তা কামনা করব।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×