শিরোনাম ::
প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকছে না নাফ নদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, উদ্বেগে স্বজনরা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইশরাক হোসেন বিসিবির গত নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, সমস্যা সমাধানে আলোচনা করব: ক্রীড়া প্রতিমন্ত্রী নির্বাচনী ছুটির পর পণ্যবাহী গাড়ির চাপে তিন মহাসড়কে তীব্র যানজট কানাডায় পবিত্র রমজান শুরু বুধবার, মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড় আজকের টাকার বিনিময় হার: জেনে নিন ডলার ও ইউরোর দর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে সেলিম খান, মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ, হাতে রাখলেন তিন দপ্তর
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন খন্দকার আব্দুল মুক্তাদির

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬


ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য ও শিল্পসহ তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এগুলো হলো বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন এ মুক্তাদিরসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা মন্ত্রী হিসেবে শপথ নেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রাতে গেজেট প্রকাশ করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির এবার প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা পেলেন।

১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসা সিলেট নগরের তোপখানা এলাকায়। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশায় ব্যবসায়ী আব্দুল মুক্তাদিরের সক্রিয় রাজনীতি শুরু হয় ২০১২ সাল থেকে।

২০১৬ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসনের (বর্তমানে চেয়ারম্যান) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আগে কখনো জনপ্রতিনিধি ছিলেন না, তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: