ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – আসন্ন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে পালনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার দুপুরে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেউ যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ সময় তিনি গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।
সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এতে কেন্দ্রীয় শহিদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয়, প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ, সিসিটিভি মনিটরিং এবং ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়।
সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বলেন, গোয়েন্দা তথ্য আদান প্রদান জোরদার করতে হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করতে হবে, যাতে জনসাধারণ নির্বিঘ্নে শহিদ মিনারে যেতে পারেন।
এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন