কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী ‘বলাকা সার্ভিস’ গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছেন ৭জন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে চকরিয়া-মগনামা সড়কের আন্নরআলী মাতবর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তাহাসিন (২)। তিনি আবদুল হক এর সন্তান বলে জানা গেছে। দুর্ঘটনায় শিশুটির মা আনারকলি গুরুতর আহত হয়েছেন।
হতাহতের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, তারা কক্সবাজারের ঈদগাঁও পালাকাটা এলাকার বাড়ি থেকে নানার বাড়ি কুতুবদিয়ায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। সিএনজিতে থাকা আরও তিন শিশুসহ মোট সাতজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




মন্তব্য করুন