হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রমজানে বাজার নিয়ন্ত্রণে আড়াইহাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ অপরাহ্ন


নারায়ণগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল ও দাম সহনীয় পর্যায়ে রাখতে নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দরে পণ্য বিক্রির দায়ে চারজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শাওন ও মনির হোসেনকে দুই হাজার টাকা করে এবং দেলোয়ার ও সাইফুলকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানের সময় বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা, পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, রমজানে ভোক্তাদের স্বার্থরক্ষা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে বা ভোক্তা অধিকার ক্ষুণ্ন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রমজানে বাজার নিয়ন্ত্রণে আড়াইহাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রমজানে বাজার নিয়ন্ত্রণে আড়াইহাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Print Image
[ad_1] নারায়ণগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল ও দাম সহনীয় পর্যায়ে রাখতে নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দরে পণ্য বিক্রির দায়ে চারজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শাওন ও মনির হোসেনকে দুই হাজার টাকা করে এবং দেলোয়ার ও সাইফুলকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানের সময় বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা, পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, রমজানে ভোক্তাদের স্বার্থরক্ষা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে বা ভোক্তা অধিকার ক্ষুণ্ন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×