হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৮ বিভাগে ৮ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং শুরু, কমিটি গঠন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – নতুন সরকার দেশের ৮টি বিভাগের ৮টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে প্রধান করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী।

এছাড়াও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিনসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রিপরিষদ সচিব কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন। এই কমিটির মূল দায়িত্ব হবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের যথাযথ নকশা প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচনের প্রক্রিয়া নির্ধারণ করা। প্রাথমিক ধাপে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এই কার্ড চালু করার ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

এছাড়া নারীদের জন্য বর্তমানে চালু থাকা অন্য কোনো কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা সম্ভব কি না সে বিষয়টিও কমিটি খতিয়ে দেখবে। পাশাপাশি সুবিধাভোগীদের একটি সঠিক তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে সংযোগ স্থাপন করে একটি ডিজিটাল এমআইএস ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করবে এই কমিটি।

এসএএস/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

৮ বিভাগে ৮ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং শুরু, কমিটি গঠন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৮ বিভাগে ৮ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং শুরু, কমিটি গঠন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – নতুন সরকার দেশের ৮টি বিভাগের ৮টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে প্রধান করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী।এছাড়াও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিনসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রিপরিষদ সচিব কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন। এই কমিটির মূল দায়িত্ব হবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের যথাযথ নকশা প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচনের প্রক্রিয়া নির্ধারণ করা। প্রাথমিক ধাপে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এই কার্ড চালু করার ব্যবস্থা নেওয়া হবে।এছাড়া নারীদের জন্য বর্তমানে চালু থাকা অন্য কোনো কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা সম্ভব কি না সে বিষয়টিও কমিটি খতিয়ে দেখবে। পাশাপাশি সুবিধাভোগীদের একটি সঠিক তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে সংযোগ স্থাপন করে একটি ডিজিটাল এমআইএস ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করবে এই কমিটি।এসএএস/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×